Advertisement

Afghanistan Pakistan Airstrikes: ফের আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের, 'ভয়ঙ্কর জবাব দেওয়া হবে', হুমকি তালিবানের

পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। সেই কারণেই রমজান মাসের শেষ দশ দিনের মধ্যেই আফগানিস্তানে আকাশ হামলা শুরু করেছে পাকিস্তান। তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী কাবুল, কান্দাহার, পাক্তিয়া, পাক্তিকা এবং আরও কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে। 

আফগানিস্তান পাকিস্তান এয়ারস্ট্রাইকআফগানিস্তান পাকিস্তান এয়ারস্ট্রাইক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 8:02 AM IST
  • পাকিস্তান রয়েছে পাকিস্তানেই
  • সেই কারণেই রমজান মাসের শেষ দশ দিনের মধ্যেই আফগানিস্তানে আকাশ হামলা শুরু করেছে পাকিস্তান
  • পাকিস্তানের সামরিক বাহিনী কাবুল, কান্দাহার, পাক্তিয়া, পাক্তিকা এবং আরও কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে

পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। সেই কারণেই রমজান মাসের শেষ দশ দিনের মধ্যেই আফগানিস্তানে আকাশ হামলা শুরু করেছে পাকিস্তান। তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী কাবুল, কান্দাহার, পাক্তিয়া, পাক্তিকা এবং আরও কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে। 

আর এই হামলার ফলে এই সব এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস হয়েছে। এমনকী নারী ও শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুল। 

এছাড়া তালিবান সরকার দাবি করেছে, খালি মরুভূমি বা জনবসতিহীন এলাকাকেও ছাড়েনি পাকিস্তান। এই সব জায়গাতেও হামলা চালানো হয়েছে।

পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে এবং ইদের আগে এই ধরনের হামলা চালিয়েছে পাকিস্তান। তাতে মৃত্যু হয়েছে অনেকের। আর এই ধরনের হামলাকে মানবিক মূল্যবোধ ও নীতির সম্পূর্ণ পরিপন্থী বলেও অভিযোগ করেছে আফগানিস্তান।

আফগানিস্তানের শাসক গোষ্ঠী ইসলামিক এমিরেট এই ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে যে, এই নির্মম আগ্রাসনের জবাব দেওয়া হবে। বদলা নেওয়া হবেই। 

এই প্রসঙ্গে বলি, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অনেক দিন ধরেই যুদ্ধ চলছে। সেই যুদ্ধে প্রাণ গিয়েছে অনেকের। কিন্তু তারপরও যুদ্ধ থামার নাম নেই। শেহবাজ শরিফ, আসিম মুনিরের নির্দেশে হামলা চলছে। তাতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। যদিও চুপ করে বসে নেই আফগানিস্তানও। তাদের পক্ষ থেকেও এর পাল্টা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। 

মাথায় রাখতে হবে, এই যুদ্ধে পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তালিবান। আফগান বর্ডার ফোর্সের মুখপাত্র আবদুল্লা উকাব এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন আজতককে। সেই সাক্ষাৎকারে তিনি জানান, ১৫০ পাকিস্তানি সেনাকে গত ৫ দিনে হত্যা করা হয়েছে। ২০০ জনের বেশি সেনা আহত। পাশাপাশি ৪০টি পোস্ট দখল করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আফগান ফোর্সের তরফে জানান হয় যে একাধিক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান যেই স্পাই ড্রোন আফগানিস্তানে পাঠিয়েছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। 

Advertisement

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের যে কোনও ধরনের হামলার প্রত্যুত্তর দেওয়া হবে। তৈরি রয়েছে আফগানিস্তান। যুদ্ধে পাকিস্তানকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। আর সেই দাবির পরই আবার নতুন করে হামলা চালাল পাকিস্তান। এখন দেখার তালিবান এখন কেমন জবাব দেয়।

 

Read more!
Advertisement
Advertisement