Advertisement

পাক সেনার একাধিক ঘাঁটিতে আফগান এয়ারস্ট্রাইক, তালিবানদের মার খেয়ে হাসির খোরাক ইসলামাবাদ

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক। এবার পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান। তালিবান প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, বর্ডার পেরিয়ে তারা হামলা চালিয়েছে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে।

সামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক আফগানিস্তানেরসামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক আফগানিস্তানের
Aajtak Bangla
  • কাবুল,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 9:35 AM IST
  • মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধের মধ্যেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক।
  • পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান।
  • তারা হামলা চালিয়েছে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে।

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যেই পাকিস্তানে এয়ার স্ট্রাইক। এবার পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান। তালিবান প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, বর্ডার পেরিয়ে তারা হামলা চালিয়েছে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে। সেই তালিকায় রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিও। আফগান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি পাকিস্তানের তরফে আফগানভূমে যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, তার পাল্টা হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

তালিবানের প্রতিরক্ষামন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান বিমান বাহিনী রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, কোয়েটার ১২ কর্পস, খাইবার পাখতুনখোয়ার মহম্মদ এজেন্সি এলাকা ও ঘালানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানের তরফে বলা হয়েছে, কাবুল ও বাগরাম বিমান ঘাঁটি টার্গেট করে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তার বদলা নিতেই এই এয়ার স্ট্রাইক করা হয়েছে। তালিবানদের দাবি, এই হামলার জেরে পাকিস্তানি সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগানিস্তানের তরফে জানানো হয়েছে,যদি পাকিস্তান আবারও তাদের আকাশসীমা লঙ্ঘন করে অথবা আবার কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তাহলে ইসলামাবাদকে আরও ভয়ঙ্কর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। যদিও এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই হামলার জেরে এই এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

হাসির খোরাক পাকিস্তান

পাকিস্তান দাবি করে এই মুহূর্তে তাদের কাছে যথেষ্ট পরিমাণে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে তালিবানের কাছে একটিও ফাইটার জেট পর্যন্ত নেই। কিন্তু তারপরেও আফগানিস্তানের মতো একটি দেশ পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করায় ইসলামাবাদের রণনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সারা বিশ্বের সামনে মুখ পুড়ছে পাকিস্তানের।
 

Read more!
Advertisement
Advertisement