Advertisement

Earthquake: এবার বড়সড় ভূমিকম্প সলোমন আইল্যান্ডসে, সুনামি অ্যালার্ট

সলোমন আইল্যান্ডে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৩। তীব্র কম্পনের জেরে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে। সলোমন আইল্যান্ডের রাজধানী হনিয়ারার একটি হোটেলের রিসেপশনিস্ট জয় নিশা AFP-কে জানিয়েছেন, এটা বড় ধরনের কম্পন ছিল। হোটেলের অনেক কিছু ভেঙে গিয়েছে। সবাই ভীষণ আতঙ্কে। 

ছবিটি প্রতীকীছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • হোনিয়ারা,
  • 22 Nov 2022,
  • अपडेटेड 9:19 AM IST
  • সুনামি আতঙ্কে প্রহর গুনছে 
  • ভূমিকম্পে তছনছ ইন্দোনেশিয়া
  • একমাসে একাধিক ভূমিকম্প

ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে মাঝে মাঝেই হচ্ছে ভূমিকম্প। সোমবার কম্পনে তছনছ হয়ে গিয়েছে ইন্দোনেশিয়া। এবার বড়সড় ভূমিকম্প হল সলোমন আইল্যান্ডে। কম্পনের এতটাই তীব্রতা যে গোটা দ্বীপরাষ্ট্রজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

সুনামি আতঙ্কে প্রহর গুনছে 

সলোমন আইল্যান্ডে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৩। তীব্র কম্পনের জেরে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে। সলোমন আইল্যান্ডের রাজধানী হনিয়ারার একটি হোটেলের রিসেপশনিস্ট জয় নিশা AFP-কে জানিয়েছেন, এটা বড় ধরনের কম্পন ছিল। হোটেলের অনেক কিছু ভেঙে গিয়েছে। সবাই ভীষণ আতঙ্কে। 

ভূমিকম্পে তছনছ ইন্দোনেশিয়া

সলোমন আইল্যান্ড যখন কাঁপছে, তখন ইন্দেনেশিয়ায় চলছে হাহাকার। রাজধানী জাকার্তায় ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। গত ১০ নভেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াংয়ে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এর আগের দিনই রাতে ভূমিকম্প হয় আন্দামানেও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার বুধবার ভোর ২.২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৩। জাকার্তায় কম্পনের মাত্রা ছিল ৫.৬। এখনও সেখানে বহু বাড়ির ধ্বংস্তূপ হয়ে আছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। 

একমাসে একাধিক ভূমিকম্প

সম্প্রতি ইন্দোনেশিয়া, সলোমন আইল্যান্ড, আন্দামান, উত্তর ভারতের একাংশ, নেপালের ভূমিকম্পের স্মৃতি উস্কে দিচ্ছে ২০০৪ সালের সেই ভয়াবহ সুনামির ঘটনা। সে বারও গোটা ইন্দোনেশিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সুমাত্রায় সে বার ৯.১ তীব্রতার কম্পন হয়েছিল, যার প্রভাব পড়েছিল ১৪টি দেশে। ২ লক্ষ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বেশির ভাগই ইন্দোনেশিয়ার।  

Read more!
Advertisement
Advertisement