Advertisement

Warning 2027: চাল-ডাল কিনে রাখুন, ক্যাশ টাকা... শীঘ্রই 'কোভিডের মতো' পরিস্থিতির আশঙ্কা বিজ্ঞানীর

AI Warning 2027: AI মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। কিন্তু এই প্রযুক্তিই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন AI গবেষক।

এই প্রযুক্তিই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।এই প্রযুক্তিই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 2:51 PM IST
  • AI মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে।
  • এই প্রযুক্তিই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে।
  • এমনই আশঙ্কা প্রকাশ করলেন AI গবেষক।

AI Warning 2027: AI মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। কিন্তু এই প্রযুক্তিই ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন AI গবেষক। তাঁর দাবি, ২০২৭ এ করোনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি আমজনতাকে বাড়িতে খাবারদাবার, জল এবং ক্যাশ টাকাও জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

গবেষকের নাম নিকোলা জুরকোভিচ (Nikola Jurkovic)। AI সিকিউরিটি নিয়ে কাজ করেন। METR নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত। এই সংস্থা অ্যাডভান্সড AI কতটা বিপজ্জনক হতে পারে, তাই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া X-এ একটি খোলা চিঠি লেখেন নিকোলা। তাতে লিখেছেন, AI-এর উপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমেই কমছে। বিষয়টি বেশ উদ্বেগজনক বলে মত তাঁর।

AI নিয়ে এত ভয় কেন?
নিকোলার দাবি, চলতি বছরেই একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, AI ব্যবহার বিভিন্ন সংস্থার কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছে। এখনও পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রে টাকাপয়সা সংক্রান্ত ক্ষয়ক্ষতিই হয়েছে। কিন্তু আগামী বছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাঁর আশঙ্কা।

তাঁর মতে, AI মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন হলে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা ক্ষেত্রেও হামলা হতে পারে। এমনকী, খারাপ উদ্দেশ্যে কেউ AI ব্যবহার করে ভয়ঙ্কর জৈব অস্ত্রও তৈরি করতে পারে।

তাঁর আশঙ্কা, ২০২৭ সালের মধ্যেই AI মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এখনই AI নিজের ক্ষমতা নিজেই বাড়াতে শিখে যাচ্ছে। তার উপর নিয়ন্ত্রণ না থাকলে AI এমন সিদ্ধান্তও নিতে পারে, যা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।

নিকোলার অনুমান, ২০৩০ সালের আগেই মানবসভ্যতা বড়সড় বিপদের মুখে পড়তে পারে। মানুষের অস্তিত্ব বা ক্ষমতা হারানোর আশঙ্কাও রয়েছে বলে তিনি মনে করেন।  

চাকরি হারাতে পারেন বহু মানুষ!
চাকরিবাকরির বাজার নিয়েও বেশ চিন্তিত নিকোলা। তাঁর আশঙ্কা, আগামী ১০ বছরের মধ্যে এখনকার বহু চাকরিই আর থাকবে না। মানুষের বদলে AI-ই অনেক কাজ করে দেবে। ফলে বিশ্বের বহু মানুষ কাজ হারাতে পারেন। প্রথাগত কম্পিউটারে বসে যে কাজগুলি করতে হয়, তার বেশিরভাগই AI দিয়ে অটোমেটেড হয়ে যেতে পারে। 

Advertisement

বাড়িতে খাবার ও টাকা রাখার পরামর্শ
নিজের পরিবার তো বটেই, বিশ্বের সকলেই আগাম প্রস্তুতি নিতে বলছেন নিকোলা। তাঁর মতে, বাড়িতে অন্তত দু'সপ্তাহের খাবার ও পানীয় জল মজুত রাখা উচিত। পাশাপাশি হাতে কিছু নগদ টাকাও রাখা দরকার। কারণ, বড় বিপর্যয় হলে অনলাইন ব্যাঙ্কিং বা ডিজিটাল লেনদেনও বন্ধ হয়ে যেতে পারে।

তাঁর আশঙ্কা, ২০২৭ সালে এমন ঘটনা ঘটতে পারে, যার প্রভাব করোনার মহামারির থেকেও বেশি হতে পারে।

AI নিয়ন্ত্রণে কঠোর নিয়মের দাবি
তবে এখনও পরিস্থিতি সামলানোর সুযোগ রয়েছে বলে মনে করেন নিকোলা। তাঁর মতে, AI তৈরির ক্ষেত্রে সারা বিশ্বে কঠোর নিয়ম চালু করা দরকার। AI তৈরির প্রতিযোগিতায় লাগাম টানতে হবে।

রাজনৈতিক নেতাদের AI নিয়ন্ত্রণে কঠোর নিয়ম তৈরির দাবি জানিয়েছেন নিকোলা।

শুধু নিকোলা নন, প্রযুক্তি দুনিয়ার অনেকেই AI নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। AI বিশেষজ্ঞ ইয়োশুয়া বেনজিও এবং জিওফ্রে হিন্টনও এই প্রযুক্তির বিপদ নিয়ে সতর্ক করেছেন। তাঁদের মতে, AI-এর ক্ষমতা ও প্রয়োগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। এই একটি বিষয়ে জোর না দিলেই ভবিষ্যতে বড় বিপদের পরিস্থিতি তৈরি হতে পারে।  

Read more!
Advertisement
Advertisement