Advertisement

Michelle Obama : বারাক ওবামার সঙ্গে ডিভোর্স হচ্ছে? জল্পনার উত্তর দিলেন মিশেল

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর স্ত্রী মিশেলের ডিভোর্স হতে পারে। এমন জল্পনা শুরু হয়েছিল। তবে সত্যিই ডিভোর্স হবে কি না তা জানা যায়নি। এবার সেই বিষয়ে মুখ খুললেন মিশেল নিজেই।

Michelle Obama,Barack ObamaMichelle Obama,Barack Obama
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Apr 2025,
  • अपडेटेड 5:34 PM IST
  • আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর স্ত্রী মিশেলের ডিভোর্স হতে পারে
  • তবে সত্যিই ডিভোর্স হবে কি না তা জানা যায়নি
  • এবার তা নিয়ে মুখ খুললেন মিশেল ওবামা

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর স্ত্রী মিশেলের ডিভোর্স হতে পারে। এমন জল্পনা শুরু হয়েছিল। তবে সত্যিই ডিভোর্স হবে কি না তা জানা যায়নি। এবার সেই বিষয়ে মুখ খুললেন মিশেল নিজেই। তিনি বলেন, বারাক ও তিনি এখন নিজেরা নিজেদের ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করেন। তাঁকে বারাকের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যায়নি বলেই মানুষ জল্পনা তৈরি শুরু করে দিয়েছিল। যদিও বারাকের সঙ্গে তাঁর সময় কোনও কোনও সময় সংকটময় কেটেছে বলে স্বীকার করে নেন তিনি। 

মিশেল ওবামা বলেন,'খুব হতাশাজনক। একজন মহিলাকে নানা ক্ষেত্রে সমাজে লড়াই করতে হয়। আমার নিজের পছন্দ-অপছন্দ থাকে। সেটা সবাই বুঝতে পারে না। তা দুর্ভাগ্যের। স্বামী-স্ত্রী একসঙ্গে কোথাও না গেলেও লোকে ভেবে নেয় ডিভোর্সের দিকে এগোচ্ছে।'

সম্প্রতি সোফিয়া বুশের সঙ্গে পডকাস্টে বসেছিলেন মিশেল। এর আগে তাঁকে একাধিক পার্টি বা অনুষ্ঠানে বারাকের সঙ্গে দেখা যায়নি। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডিকে। তিনি জানান, অনুষ্ঠানে দেখা যায়নি এর অর্থ এটা নয় যে ডিভোর্সের পথে যাচ্ছেন। 

মিশেল বলেন, 'এখন নিজের মতো সময় কাটানোর সময় বের করতে পারি। আর তা চাইও। কোনও কোনও সময় এটাও মনে হয়, এমন সিদ্ধান্ত যদি আমি বেশ কয়েক বছর আগে নিতে পারতাম তাহলে কী ভালো না হত। তবে তখন আমি নিজেকে স্বাধীনতা দিইনি। এখন দিয়েছি। নিজের সন্তানদেরও বলেছি স্বাধীনভাবে বাঁচতে। আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনের উদ্দেশ্য থাকে। তা পূরণ করা দরকার।' 

একটা সময় আমেরিকার ফার্স্ট লেডি ছিলেন। সেহেতু, সব সুযোগ-সুবিধা, স্বাচ্ছন্দ্য পেয়েছেন তিনি। তবে এখন সাধারণ জীবন-যাপন করেন মিশেল। তিনি বলেন, 'আমার পক্ষে যা ভালো মনে হয়েছিল তাই করেছি। লোকে আমাদের নিয়ে কী ভাবছে সেই প্রসঙ্গেও আমি ভাবতে চাইনি।' 

নামী হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কয়েকটি অনুষ্ঠানে স্ত্রী মিশেলকে ছাড়া ওবামার উপস্থিতি গুঞ্জন আরও বাড়িয়ে তুলেছিল। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement