Advertisement

ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ার বায়ুসেনার বিমান, মৃত্যু কমপক্ষে ১৫ জনের

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার বলিভিয়ার এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ান বায়ু সেনার বিমান। বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে সেনাবাহিনীর বিমানটি।

ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ান বায়ুসেনার বিমানব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ান বায়ুসেনার বিমান
Aajtak Bangla
  • লা পাজ,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 8:56 AM IST
  • বলিভিয়ার এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ান বায়ু সেনার বিমান।
  • বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে সেনাবাহিনীর বিমানটি।
  • দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের।

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বলিভিয়ার এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ল বলিভিয়ান বায়ু সেনার বিমান।  বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে সেনাবাহিনীর বিমানটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। পাশাপাশি জখম আরও প্রায় ৩০ জন। 

স্থানীয় সূত্রে দাবি, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বিমানের সওয়ারি ছাড়াও, রাস্তার বেশ কিছু পথচারীও রয়েছেন। বলিভিয়ান সংবাদমাধ্যমের সূত্রে দাবি করা হয়েছে, বায়ুসেনার ওই বিমানটি সে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে নতুন ছাপানো নোট নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু এয়ারপোর্ট ছাড়তেই বিমানটি মুখ থুবড়ে পড়ে। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে দাবি করা হয়েছে,  বিমানটি ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ায় বেশ কিছু গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। অন্যদিকে, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এমার্জেন্সি  টিম, দমকল ও স্থানীয় পুলিশও। 

দুর্ঘটনার মধ্যেই ভাইরাল হয়েছে একটি হৃদয় বিদারক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর বিমান থেকে বেশ কিছু নোট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কিছু লোক তড়িঘড়ি এসে সেই নোট পকেটস্থ করার কাজ শুরু করে। যা মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।

তবে ওই বিমানে কত টাকা ছিল বা কত জন লোক ছিলেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি।  তবে দুর্ঘটনার কবলে পড়া  হারকিউলিস বিমানটি সারা বিশ্বেই অত্যন্ত ভরসাযোগ্য। গত প্রায় ৭০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ এই বিমানটি মালপত্র পরিবহনের কাজে ব্যবহার করছে। সেক্ষেত্রে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছেন বিশেষজ্ঞরা। 
 

 

Read more!
Advertisement
Advertisement