Advertisement

লন্ডনে হাসিনা সমর্থক ও এনসিপি সংঘর্ষ, নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলার অভিযোগ

'ঢাকা ট্রিবিউন' এবং 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে (১৬ নভেম্বর) রমফোর্ডের মেফেয়ার হলের বাইরে এই সংঘর্ষ বাধে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের উদ্যোগে নাহিদ ইসলামের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের সংসদে ঢাকা ১১ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন তিনি।

নাহিদ ইসলাম (ছবি: ফেসবুক)নাহিদ ইসলাম (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 12:06 PM IST
  • 'ঢাকা ট্রিবিউন' এবং 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে (১৬ নভেম্বর) রমফোর্ডের মেফেয়ার হলের বাইরে এই সংঘর্ষ বাধে
  • বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের উদ্যোগে নাহিদ ইসলামের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
  • বাংলাদেশের সংসদে ঢাকা ১১ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন তিনি

ডিসেম্বরে বাংলাদেশ ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মাঝেমধ্যেই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। এবার তার আঁচ ছড়িয়ে পড়ল সুদূর ব্রিটেনেও। পূর্ব লন্ডনের রমফোর্ডে সোমবার ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) এবং আওয়ামী লিগের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনসিপি প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে খবর। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত ঘটনাস্থল ছাড়তে হয় বাংলাদেশের এই রাজনীতিককে।

'ঢাকা ট্রিবিউন' এবং 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে (১৬ নভেম্বর) রমফোর্ডের মেফেয়ার হলের বাইরে এই সংঘর্ষ বাধে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের উদ্যোগে নাহিদ ইসলামের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের সংসদে ঢাকা ১১ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলনের হয়। সেই সময় জাতীয় রাজনীতিতে উঠে আসেন নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ক্রমে শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে গণআন্দোলনের রূপ নেয়। সরকার পতন, শেখ হাসিনার দেশত্যাগ এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পিছনে নাহিদ সহ একাধিক ছাত্রনেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

পরবর্তীতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) গঠন করেন নাহিদ। ২০২৬ সালের সংসদ নির্বাচনে জামাত-ই ইসলামি বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলের জোটের হয়ে লড়েছিল তাঁর দল। নির্বাচনে আটটি আসনে জয় পায় এনসিপি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরোধী শিবিরে রয়েছে দলটি।

কীভাবে হল সংঘর্ষ?
'ঢাকা ট্রিবিউন'-এর প্রতিবেদন অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। সেই সময় হলের বাইরে জড়ো হতে শুরু করেন আওয়ামী লিগের কর্মী-সমর্থকরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের দাবি, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়া হয়। হলের বাইরেও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়।

Advertisement

অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামী লিগ ও এনসিপির সমর্থকদের মধ্যে শুরু হয় তাড়া-পাল্টা তাড়া। এরপর হলের পিছনের রাস্তায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। চলে মারামারিও। প্রায় ২০ মিনিট ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভিড় ছত্রভঙ্গ করতে বারবার লাঠিচার্জ করে পুলিশ বলে জানিয়েছে 'ঢাকা ট্রিবিউন'।

সংঘর্ষে অন্তত চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন বলে খবর। অন্যদিকে, 'প্রথম আলো'-র প্রতিবেদন অনুযায়ী, আহতের সংখ্যা পাঁচ। তাঁদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াননি নাহিদ ইসলাম। 'ঢাকা ট্রিবিউন'-এর খবর, সংবর্ধনা অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই মেফেয়ার হলে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরে হলের সামনের দিকে বিক্ষোভকারীরা জড়ো হয়। সেই সময় পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান এনসিপি প্রধান।

আওয়ামী লিগের বিরুদ্ধে সরব নাহিদ ইসলাম
মঙ্গলবার ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন নাহিদ। সেখানে তিনি এই হামলার নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, পলাতক ও উগ্রপন্থী আওয়ামী লিগের কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ বাংলাদেশি প্রবাসী এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে।

নাহিদ লেখেন, 'এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।' 

বাংলাদেশেও বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
লন্ডনের রমফোর্ডে এই সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন শেখ হাসিনার সম্ভাব্য ডিসেম্বর প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রবিবার গোপালগঞ্জ জেলায় কয়েকশো আওয়ামি লিগের সদস্য বলে পরিচিত ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জমায়েত করেন। পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। বিএনপি-ঘনিষ্ঠ একাধিক সম্পত্তি ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাও ঘটে বলে অভিযোগ। উল্লেখ্য, গোপালগঞ্জেই জন্ম শেখ হাসিনার।

 

Read more!
Advertisement
Advertisement