Advertisement

US Iran Tensions: ইরানে বড়সড় কিছু ঘটতে চলেছে, নিজের সব সফর বাতিল করলেন ট্রাম্প

আমেরিকা এবং ইরানের মধ্যে ফের উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যতদূর খবর, নতুন করে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই হোয়াইট হাউজে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যার ফলে বড় হামলার আশঙ্কা করছে বিশ্ব। 

ইরানে হামলা চালাবে আমেরিকা?ইরানে হামলা চালাবে আমেরিকা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • আমেরিকা এবং ইরানের মধ্যে ফের উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি
  • নতুন করে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • সেই মতো কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন

আমেরিকা এবং ইরানের মধ্যে ফের উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যতদূর খবর, নতুন করে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই হোয়াইট হাউজে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যার ফলে বড় হামলার আশঙ্কা করছে বিশ্ব। 

সিবিএস এবং অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। পাশাপাশি উচ্চপদস্ত সেনা আধিকারিকদের সঙ্গেও করেছেন বৈঠক। শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ডিফেন্স সেক্রেটরি পিট হেগসেথ, সিআইএ ডিরেক্টর জন ব়্যাটক্লিফ এবং চিফ অব স্টাফ সুজি ওয়াইলস। 

রিপোর্ট অনুযায়ী, আমেরিকার সেনার মেমোরিয়াল ডে-এর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে দেওয়া হয়েছে রোস্টার। সব কিছুর জন্য সেনাকে তৈরি থাকতেও বলা হয়েছে। 

ট্রাম্প সমস্ত কর্মসূচি স্থগিত রেখেছে
প্রেসিডেন্ট টাম্প নিজের পার্সোনাল সব কাজবাজ বন্ধ রেখেছে। তাঁর বেডমিনিস্টার গলফ ক্লাবে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজের সেই প্ল্যান ক্যানসেল করেছেন। তিনি ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন। এমনকী তিনি নিজের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যাওয়ার প্ল্যানও ক্যানসেল করে দিয়েছেন। 

তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, 'সরকারের জন্য এবং আমার ভালোবাসার আমেরিকার জন্য, আমার মনে হয়েছে এখন হোয়াইট হাউজে থাকা প্রয়োজন।'

ও দিকে আবার ট্রাম্পের খুব কাছের পরামর্শদাতা দান স্কাভিনো একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বি২ স্টেলথ বোম্বার্সের ভিডিও দিয়েছেন। আর তাতেই সতর্ক হয়েছে আমেরিকার মিডিয়া। তাদের দাবি, আগেরবার যখন আমেরিকা এবং ইজরায়েল মিলে ইরান আক্রমণ করেছিল, তখনও এমনই ভিডিও পোস্ট করা হয়। আর আবার তেমনই একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তাতেই নতুন যুদ্ধের আশঙ্কা করছে আমেরিকার মিডিয়ার একাংশ। 

ট্রাম্প কী ভাবছেন? 
এক্সিওসের নতুন রিপোর্ট অনুযায়ী, আবার নতুন করে ইরানে হামলা চালানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প। সেই মতো কাজ চলছে। 

যদিও এর আগে ট্রাম্প শুক্রবার বলেন, 'ইরান একটি ডিল করতে চাইছে। তাদেরকে বড়সড় আঘাত করা হয়েছে। তাদের পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।'

Advertisement

 

    

 

Read more!
Advertisement
Advertisement