Advertisement

Sheikh Hasina: ঢাকা এয়ারপোর্টের কাছেই পরপর বোমা বিস্ফোরণ, হাসিনার ফেরার জল্পনায় জ্বলছে বাংলাদেশ

হাসিনার ফেরার জল্পনায় জ্বলছে বাংলাদেশ। পদ্মাপারের দেশটির বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা সামনে আসছে। এরইমধ্যে পরপর বিস্ফোরণের ঘটনা ঢাকা এয়ারপোর্টে।

ঢাকা এয়ারপোর্টের কাছেই পরপর বোমা বিস্ফোরণঢাকা এয়ারপোর্টের কাছেই পরপর বোমা বিস্ফোরণ
Aajtak Bangla
  • ঢাকা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জোর আলোচনা চলছে ভারত ও বাংলাদেশে।
  • পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা যত বাড়ছে তত উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশে।
  • এয়ারপোর্টের কাছে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাংলাদেশে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জোর আলোচনা চলছে ভারত ও বাংলাদেশে। পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা যত বাড়ছে তত উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশে। খণ্ড খণ্ড সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার খবর আসছে বাংলাদেশের নানা প্রান্ত থেকে। এরইমধ্যে  হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যে ঢাকা এয়ারপোর্টের কাছে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাংলাদেশে। 

এমনিতে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ঘিরে অশান্তির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশে। বিশেষ করে ঢাকা রয়েছে কড়া পুলিশি পাহারায়। কিন্তু এসবের মধ্যেও ঢাকা এয়ারপোর্টের কাছেই দুটি তাজা বোমা বিস্ফোরণে জখম হলেন ৩ পথচারী। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র ঢাকা ট্রিবিউন।

রিপোর্টে পুলিশের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেটের কাছে একটি তাজা বোমা বিস্ফোরণ ঘটে। অন্যদিকে, অপর বোমা বিস্ফোরণ হয় এয়ারপোর্ট সংলগ্ন জসীমউদ্দিন এলাকা ও ফ্লাইওভারের সংযোগস্থলে। যদিও এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনও রকম সম্পর্ক রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কামরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, দুষ্কৃতকারীরা দুটি বোমা বিস্ফোরণ ঘটালে তিনজন পথচারী সামান্য আহত হয়েছেন। বোমাগুলি একটি ফ্লাইওভারের উপর থেকে ছোঁড়া হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর ওই এলাকায় আরও কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে গত কয়েকদিন ধরে বাংলাদেশজুড়ে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগসহ নানা ধরনের হিংসার ঘটনা ঘটেছে। পুলিশ এই ধরনের ঘটনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মীদেরই দায়ী করেছে।


 

Read more!
Advertisement
Advertisement