Advertisement

Donald Trump: '২৫০ শতাংশ ট্যারিফ চাপাতাম', ভারত-পাক যুদ্ধ থামানো নিয়ে নতুন দাবি ট্রাম্পের

ট্রাম্প বলেন, 'ভারত ও পাকিস্তানকে থামিয়েছিলেন আপনারা? না, আমি থামিয়েছিলাম। দুই পরমাণু শক্তিধর দেশ।আমি তাদের থামিয়েছিলাম। আমি বাণিজ্যের মাধ্যমে সেটা করেছিলাম। আমি বলেছিলাম, বন্ধুরা, তোমরা যদি এমনটা করো, তাহলে আমেরিকার সঙ্গে আর বাণিজ্য করতে পারবে না, প্রচুর টাকাও রোজগার করতে পারবে না। আমি তোমাদের দুজনের উপরেই ২৫০ শতাংশ শুল্ক চাপাব, যাতে তোমরা কোনও ব্যবসাই না করতে পারো।'

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো: রয়টার্স)ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2026,
  • अपडेटेड 9:34 AM IST
  • ভারত ও পাকিস্তানকে থামিয়েছিলেন আপনারা? না, আমি থামিয়েছিলাম
  • আমি বাণিজ্যের মাধ্যমে সেটা করেছিলাম
  • আমি তোমাদের দুজনের উপরেই ২৫০ শতাংশ শুল্ক চাপাব

পহেলগাঁওতে জঙ্গি হানার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে যায়। আর ২০২৫ সালের সেই যুদ্ধ থামানোর কৃতিত্ব আরও একবার নিজেকেই দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত বড় আকার নিতে পারত। কিন্তু তার ঠিক আগেই তিনি হস্তক্ষেপ করেছিলেন। দুই দেশকে ২৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। এভাবেই তিনি যুদ্ধ থামিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

৩ নভেম্বর আমেরিকার মিডটার্ম ভোট। তার ঠিক আগে শুক্রবার স্থানীয় সময় ফ্লোরিডায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেখানেই তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন।

ট্রাম্প বলেন, 'ভারত ও পাকিস্তানকে থামিয়েছিলেন আপনারা? না, আমি থামিয়েছিলাম। দুই পরমাণু শক্তিধর দেশ।আমি তাদের থামিয়েছিলাম। আমি বাণিজ্যের মাধ্যমে সেটা করেছিলাম। আমি বলেছিলাম, বন্ধুরা, তোমরা যদি এমনটা করো, তাহলে আমেরিকার সঙ্গে আর বাণিজ্য করতে পারবে না, প্রচুর টাকাও রোজগার করতে পারবে না। আমি তোমাদের দুজনের উপরে ২৫০ শতাংশ শুল্ক চাপাব, যাতে তোমরা কোনও ব্যবসাই না করতে পারো।'

তিনি আরও বলেন, 'ওরা খুব বিরক্ত হয়েছিল, প্রচণ্ড রেগে গিয়েছিল। তারপর ওরা গুলি চালানো বন্ধ করে দেয়। যুদ্ধ শেষ হয়ে যায়।'

আর এহেন সাফল্যের জন্য ফের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।'

ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে বড় দাবি ট্রাম্পের
গত বছর পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালায় পাকিস্তান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই সংঘাত থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তাঁর এই দাবিকে বারবার উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারত বরাবরই জানিয়েছে, যুদ্ধ থামানোর ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না।

Advertisement

ভারতের বক্তব্য অনুযায়ী, 'অপারেশন সিঁদুর'-এর সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষবিরতি কার্যকর হয়েছিল পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। অ্যাটাক বন্ধ করার অনুরোধ জানান হয়। তারপরই চুপ করে ভারত।

গত বছর ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করেছিল ভারত। ওই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোগুলিকে নিশানা করেছিল ভারতীয় সেনাবাহিনী।

 

Read more!
Advertisement
Advertisement