Advertisement

Donald Trump Iran Strike Plans: নেতানিয়াহুর চাপে ফের ইরানে হামলা চালাবে আমেরিকা? প্ল্যান জানালেন ট্রাম্প

গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আরও একটি বড়সড় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খুবই কম'। কিন্তু তার মানে এটা নয় যে ইরানের উপর হামলা হবে না। বরং ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা এখনও খারিজ করেনি ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 10:38 AM IST
  • ইরানের বিরুদ্ধে আরও একটি বড়সড় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা 'খুবই কম'
  • কিন্তু তার মানে এটা নয় যে ইরানের উপর হামলা হবে না
  • ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা এখনও খারিজ করেনি ওয়াশিংটন

ইরান নিয়ে আবার কবে পদক্ষেপ নেবে আমেরিকা? বিষয়টা নিয়ে মুখ খুলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন, সেই সিদ্ধান্ত নিতে নতুন বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। অন্যদিকে, তেহরানের উপর নতুন করে বোমাবর্ষণের জন্য ওয়াশিংটনের উপর চাপ বাড়াচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম Axios-কে একটি বিশেষ সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি জানান, ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নিতে চান না তিনি। বরং আরও কয়েক সপ্তাহ পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।

চিনে APEC সম্মেলনে যোগ দিয়ে আমেরিকায় ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান থেকে Axios-কে ট্রাম্প বলেন, 'ইরান নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে আমি তাড়াহুড়ো করছি না। নতুন বছরের শুরুতে কী পরিস্থিতি দাঁড়ায়, সেটা দেখা যাক।'

আর ট্রাম্পের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য চাপ দিচ্ছেন নেতানিয়াহু। সেই সময়ই এমন মন্তব্য করলেন ট্রাম্প।

তবে গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আরও একটি বড়সড় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা 'খুবই কম'। কিন্তু তার মানে এটা নয় যে ইরানের উপর হামলা হবে না। বরং ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা এখনও খারিজ করেনি ওয়াশিংটন।

Axios-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ইরানের সন্দেহভাজন পরমাণু পরিকাঠামোয় হামলা চালাতে চায়। এর মধ্যে রয়েছে পিকঅ্যাক্স মাউন্টেন কেন্দ্রটিও।

এছাড়াও সম্ভাব্য টার্গেটের তালিকায় থাকতে পারে ব্রিজ, বিদ্যুৎকেন্দ্র এবং ইরানের সামরিক ও অসামরিক নেতৃত্ব।

যদিও ইরানের পাল্টা জবাবের কথাও মাথায় রেখেছে আমেরিকা। সেই বিষয়ে পেন্টাগন ও গোয়েন্দা আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে হোয়াইট হাউস। বিশেষ করে, আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান হলে উপসাগরীয় দেশগুলির তেল ও গ্যাস পরিকাঠামোর উপর ভয়াবহ পাল্টা হামলা চালাতে পারে তেহরান, এই আশঙ্কাই বেশি ভাবাচ্ছে ওয়াশিংটনকে।

Advertisement

আমেরিকায় মোসাদ প্রধান
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ শুরুর তৎপরতাও বেড়েছে। গত সপ্তাহে মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটন ও মায়ামিতে পাঠান নেতানিয়াহু। সেখানে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তাঁর বৈঠক হয়।

Axios-এর প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের এক সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ গফম্যানকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ফের শুরু করার পক্ষে আমেরিকার সমর্থন আদায়ের জন্য পাঠানো হয়েছিল।

আমেরিকা ও ইজরায়েলের সূত্রগুলি Axios-কে জানিয়েছে, ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গফম্যান।

ইজরায়েলের দাবি, তাদের হাতে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা থেকে ইঙ্গিত মিলেছে যে তেহরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে। এই সংক্রান্ত পরীক্ষাও চালিয়েছে। আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, এই নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে জানান হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement