Advertisement

পাক-আফগানিস্তান যুদ্ধে কোন পক্ষে আমেরিকা? খোলসা করলেন ট্রাম্প

আফগানিস্তান বনাম পাকিস্তান ইস্যুতে এবার এন্ট্রি নিচ্ছে আমেরিকাও! তেমনই দাবি করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (স্থানীয় সময়) পাক-আফগানিস্তান সংঘর্ষে ওয়াশিংটনের এন্ট্রি কনফার্ম করলেন ট্রাম্প।

এবার পাক-আফগানিস্তান সংঘর্ষে এন্ট্রি আমেরিকারএবার পাক-আফগানিস্তান সংঘর্ষে এন্ট্রি আমেরিকার
Aajtak Bangla
  • কাবুল,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 12:18 PM IST
  • আফগানিস্তান বনাম পাকিস্তান ইস্যুতে এবার এন্ট্রি নিচ্ছে আমেরিকাও!
  • পাক-আফগানিস্তান সংঘর্ষে ওয়াশিংটনের এন্ট্রি কনফার্ম করলেন ট্রাম্প।
  • তিনি এই লড়াইয়ে কোন পক্ষ নেবেন, তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আফগানিস্তান বনাম পাকিস্তান ইস্যুতে এবার কি এন্ট্রি নিচ্ছে আমেরিকাও? এই প্রসঙ্গে বড় দাবি করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (স্থানীয় সময়) পাক-আফগানিস্তান সংঘর্ষে কার্যত ওয়াশিংটনের এন্ট্রি কনফার্ম করলেন ট্রাম্প। একইসঙ্গে তিনি এই লড়াইয়ে কোন পক্ষ নেবেন, তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তান বর্তমানে দুর্দান্ত কাজ করছে। ইসলামাবাদের নেতাদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ওয়াশিংটনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে পাক-আফগান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " "আমি হস্তক্ষেপ করার বিষয়ে ভাবনা চিন্তা করব।  পাকিস্তানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওদের ভালো প্রধানমন্ত্রী, একজন দুর্দান্ত জেনারেল আছে। এই দুজনকেই আমি খুব সম্মান করি। পাকিস্তান খুব ভালো কাজ করছে।"

সাংবাদিকরা প্রশ্ন করেন, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সময় পাকিস্তান কি তাঁর সঙ্গে কোনও আলোচনা করেছিল? এক্ষেত্রে সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অন্যদিকে, মার্কিন বিদেশ মন্ত্রকও ইসলামাবাদের দিকেই সমর্থন জানিয়েছে।  আমেরিকার বিদেশ দফতরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এ প্রসঙ্গে বলেন, "আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তালিবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে।'

পাক-আফগানিস্তান সংঘাত

পাকিস্তান কাবুলে বিমান হামলা শুরু করতেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। পাকিস্তানের দাবি, পূর্ব আফগানিস্তানের তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গিদের টার্গেট করেই এই বিমান হামলা চালানো হয়।

সতর্ক আমেরিকা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তজেনা বৃদ্ধি পেতেই পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলি আমেরিকান নাগরিকদের জন্য একটি সিকিউরিটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। মার্কিন নাগরিকদের যে কোনও সেনা ঘাঁটি, বড় ব্যবসায়িক কেন্দ্রগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণ বালোচ জঙ্গিরা এই জায়গাগুলিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement