Advertisement

Iran Israel War: অবশেষে যুদ্ধ থামছে? ৫ দিন ইরানের কোনও পাওয়ার প্ল্যান্টে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের

আগামী ৫ দিন পর্যন্ত যুদ্ধে সাময়িক বিরতি! ইরানের কোনও বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে হামলা করবেন না বলে ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার বড় ইঙ্গিত?

ইরান ইজরায়েল যুদ্ধ ইরান ইজরায়েল যুদ্ধ
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 5:46 PM IST
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার ইঙ্গিত
  • ৫ দিন ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা নয়
  • ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে বড় খবর। ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। তিনি বলেন, 'ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরকাঠানোর উপর যে কোনও সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি।' গত ২ দিনে আমেরিকা ও ইরানের মধ্যে অত্যন্ত ইচিবাচক আলোচনার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, 'মধ্যপ্রাচ্যের উত্তেজনা সম্পূর্ণরূপে থামাতে দুই দেশের মধ্যে গুরুতর আলোচনা চলছে।' 

মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলেন, 'গত ২ দিনে আমরা ইরানের সঙ্গে অত্যন্ত ইচিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছি। যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে সংঘাতের একটি পূর্ণাঙ্গ সমাধান খুঁজে বের করা। দুই দেশের মধ্যে এই নিবিড় ও বিস্তারিত আলোচনার ইতিবাচক আবহের প্রেক্ষিতে আমি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর উপর সব ধরনের সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'হামলা বন্ধ করার সিদ্ধান্ত ইরানের সঙ্গে পরবর্তী আলোচনার সাফল্যর উপর নির্ভর করবে।' এই ঘোষণার মাত্র একদিন আগেই ট্রাম্প ইরানকে কড়া ভাবে সতর্ক করে বলেছিলেন, তেহরান যগি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি না খুলে দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠানো ধ্বংস করে দেওয়া হবে। সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে, উভয় পক্ষই কথার লড়াই থেকে বেরিয়ে এসে সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে। 

হামলায় এই ৫ দিনের স্থগিতাদেশ এই যুদ্ধে এক বড় মোড় বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ট্রাম্পের ঘোষণা মোতাবেক, আগামী ৫ দিন আমেরিকার দিক থেকে ইরানে আর কোনও হামলা হবে না বলেই আশা করা যায়। তবে এ-ও আশঙ্কা থাকছে, ট্রাম্প যদি মনে করেন আলোচনা সফল নয়, সঙ্গে সঙ্গে ফের হামলা শুরু করা হবে।

এই সাময়িক যুদ্ধবিরতি প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে মনিটরিং করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement