Advertisement

ইরানকে কাঁচা গালিগালাজ দিলেন ট্রাম্প, প্রেসিডেন্টের মুখে ভাষা! নিজের দেশেই নিন্দার মুখে 'ডন'

ইরানের উপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই ডেডলাইনের সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প।

Aajtak Bangla
  • তেহরান,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 9:08 AM IST
  • ইরানের উপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • ডেডলাইনের সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প।
  • রীতিমতো অশ্রাব্য ভাষায় ইরানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ট্রাম্প।

ইরানের উপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই ডেডলাইনের সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকি, এই নির্দেশ অমান্য করলে দেশটির গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর বিধ্বংসী হামলা চালানো হতে পারে। 

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন, " মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)"। মনে করা হচ্ছে এরপরেই ইরানে আবার ভয়াবহ আঘাত হানতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এই পোস্টের আগে আরও একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি কড়া ভাষার পাশাপাশি, রীতিমতো অশ্রাব্য ভাষায় ইরানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ট্রুথ-এ US প্রেসিডেন্ট লেখেন, "মঙ্গলবার হবে ইরানে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ দিবস... হরমুজ প্রণালী খুলে দাও, নইলে তোমরা জাহান্নামে বাস করবে।" এই পোস্টেই ট্রাম্প এমন কিছু শব্দ ব্যবহার করেন, যা ছাপার অযোগ্য এবং একজন রাষ্ট্রপ্রধানের থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত।

মার্কিন সিনেট সদস্য এবং ডেমোক্র্যাটিক পার্টির  সিনিয়র লিডার চাক শুমার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে "একজন ভারসাম্যহীন ব্যক্তির প্রলাপ" বলে দাবি করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এই মনোভাব আমেরিকার মিত্রদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে যুদ্ধাপরাধের হুমকি হিসেবে দাবি করেছেন। 

ট্রাম্পের প্রাক্তন সহযোগী টেলর গ্রিনও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই যুদ্ধ বিনা উস্কানিতে শুরু হয়েছে এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। এছাড়াও, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের বক্তব্যকে "বিপজ্জনক ও মানসিকভাবে বিপর্যস্ত" বলে অভিহিত করেছেন। মার্কিন কংগ্রেসকে যুদ্ধ বন্ধ করার জন্য ময়দানে অবতীর্ণ হতে অনুরোধ করেছেন এই সিনেট সদস্য। 

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের "বেপরোয়া কর্মকাণ্ড" পুরো এলাকায় আগুন জ্বালিয়ে দেবে। 

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement