Advertisement

Nepal Flood Warning Again: নেপালে ৫ গুণ শক্তিশালী হড়পা বান ধেয়ে আসছে, নতুন করে বাঁধ বিস্ফোরণ, কী পরিস্থিতি?

নতুন করে নেপালে মহাপ্রলয়ের আশঙ্কা। ইতিমধ্যেই একটি ব্যারিয়ার হ্রদে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। তিব্বত সীমান্তে একটি বাঁধে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে দোসর হিসেবে চিনে হয়েছে ভূমিকম্প। সব মিলিয়ে ৫ গুন বেশি ভয়াবহ বন্যার অ্যালার্ট জারি হয়েছে নেপালে।

নেপালে নতুন করে বন্যার আশঙ্কানেপালে নতুন করে বন্যার আশঙ্কা
Aajtak Bangla
  • নেপাল ,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 12:01 PM IST
  • একটি ব্যারিয়ার হ্রদে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে
  • তিব্বত সীমান্তে একটি বাঁধে বিস্ফোরণ ঘটেছে
  • ৫ গুন বেশি ভয়াবহ বন্যার অ্যালার্ট জারি হয়েছে নেপালে

নতুন করে নেপালে ভয়াবহ বন্যার অ্যালার্ট। নুয়াকোট এলাকায় ৫ গুন বড় জলোচ্ছ্বাসের ঝুঁকি দেখছেন বিজ্ঞানীরা। আর এই সতর্কবাণী জারি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে নুয়াকোটের ধুবড়ি বাজার এলাকায়। উপরিভাগের এলাকায় হিমবাহগুলি এখনও ভাঙছে। ইন্ডিয়া টুডে-কে নেপালের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, আরও ৫ গুন ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে মাউন্ট এভারেস্টের এই দেশে।

ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসন এলাকার জনবসতি খালি করার কাজ শুরু করেছে। নুয়াকোটের একদম প্রান্তিক এলাকায় মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিপদ বাড়ছে, তা ইন্ডিয়া টুডের প্রতিনিধির কাছে স্বীকার করেছেন প্রশাসনিক কর্মীরা। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে নতুন করে জলোচ্ছ্বাস এই নুয়াকোট পর্যন্ত পৌঁছে যেতে পারে, তা দ্রুততার সঙ্গে প্রাণ বাঁচানোর কাজে লেগে পড়েছেন তাঁরা। মাইকিং করা হচ্ছে নদীতীরে। যারা এখনও নদীর কাছে রয়েছেন তাদের দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে। 

চিনের জলসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে একটি ব্যারিয়ার অর্থাৎ প্রতিবন্ধক হ্রদ তৈরি হয়েছে। ২ মিলিয়ন কিউবিক মিটার জল রয়েছে সেখানে। ইতিমধ্যেই সেই লেকে জল বিপদসীমার ঊর্ধ্বে বইছে। 

চিনের CCTV রিপোর্ট বলছে, গিরং সীমান্তের হ্রদের জলও বিপদসীমার উপরে বইছে। এর জেরে উদ্ধারকাজ সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। বিপদসীমার ঊর্ধ্বে এই হ্রদগুলির জল বওয়ায়, নতুন করে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে হড়পা বানের। ফলে ফের একবার বন্যার অ্যালার্ট জারি করা হয়েছে। 

অন্যদিকে, নেপাল পুলিশ একটি ওয়ার্নিং জারি করেছে। জানানো হয়েছে, তিব্বত সীমান্তে একটি বাধে ফের বিস্ফোরণ ঘটেছে। ফলে সমস্ত বিপর্যয় মোকাবিলা কর্মী, উদ্ধারকারী দল এবং সাধারণ জনগণকে অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। 

মরার উপর খাঁড়ার ঘা হিসেবে ভূমিকম্প হয়েছে তিব্বতের নিকটবর্তী চিনের সিচুয়ান প্রদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.১। ফলে বাঁধে বিস্ফোরণ, হ্রদে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প মিলিয়ে ফের মহাপ্রলয়ের আশঙ্কা তৈরি হয়েছে নেপালে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement