Advertisement

Florida Plane Crash: রাস্তাতে যেন জ্বলছে আগুনের গোলা, ফ্লোরিডায় প্লেন ক্র্যাশ, মৃত্যু ৯ জনের

এই ভয়াবহ দুর্ঘটনার ছবি চলন্ত গাড়ির ভিতর থেকে কয়েকজনের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ থেকে দ্রুতগতিতে নীচে নেমে আসছে বিমানটি। মাটিতে আছড়ে পড়তেই প্রবল বিস্ফোরণ হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা ফেটে যাচ্ছে।

ফ্লোরিডায় বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুফ্লোরিডায় বিমান দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 7:13 AM IST
  • এই ভয়াবহ দুর্ঘটনার ছবি চলন্ত গাড়ির ভিতর থেকে কয়েকজনের ক্যামেরায় ধরা পড়েছে
  • সেই ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ থেকে দ্রুতগতিতে নীচে নেমে আসছে বিমানটি
  • মাটিতে আছড়ে পড়তেই প্রবল বিস্ফোরণ হয়েছে

রবিবার দক্ষিণ ফ্লোরিডার এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল। ৯ জন যাত্রীকে নিয়ে একটি বিজনেস জেট কার্যত ক্ষেপণাস্ত্রের মতো একটি জনবহুল এলাকায় আছড়ে পড়ে মাটিতে। মুহূর্তের মধ্যে বিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনের বিশাল গোলা তৈরি হয়। দুর্ঘটনায় বিমানের ভিতরে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকার কাছে ভেঙে পড়ে বিমানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্ট মার-আ-লাগো থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার)। এলাকাবাসীরা জানিয়েছেন, বিমানটি অল্পের জন্য আশপাশের বাড়িগুলিতে আছড়ে পড়েনি। বরং ব্যস্ত রাস্তার উপর ভেঙে পড়ে সেটি। যার ফলে বিশাল গর্ত তৈরি হয়েছে।

আর এই ভয়াবহ দুর্ঘটনার ছবি চলন্ত গাড়ির ভিতর থেকে কয়েকজনের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ থেকে দ্রুতগতিতে নীচে নেমে আসছে বিমানটি। মাটিতে আছড়ে পড়তেই প্রবল বিস্ফোরণ হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা ফেটে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাস্তার ভাঙা অংশের চারপাশে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরে এবং চলন্ত গাড়ির এত কাছে বিমানটি ভেঙে পড়ায় হতবাক হয়ে যান এলাকাবাসীরা।

এই দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মার্কিন পরিবহণ সচিব সিয়ান ডাফি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে করেন তিনি। সেখানে জানান, স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটিকে 'ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা' বলে উল্লেখ করেছেন তিনি।

ডাফি আরও জানান, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল বাহামাস। তার মধ্যেই সেটি ভেঙে পড়ে। 

 

Read more!
Advertisement
Advertisement