Advertisement

হরমুজে দুটি কার্গো জাহাজ হামলা করল ইরান, একটি আসছিল ভারতে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং অবস্থা ক্রমেই ঘোরালো থেকে ঘোরালো হয়ে উঠছে। এবার হরমুজে হামলা চালিয়ে দুটি কার্গো জাহাজকে আটক করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। উল্লেখ্য বিষয় হল, এই দুটি জাহাজের মধ্যে একটি জাহাজ গুজরাতে আসছিল।

হরমুজে দুটি কার্গো জাহাজ আটক করল ইরানহরমুজে দুটি কার্গো জাহাজ আটক করল ইরান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 5:02 PM IST
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার কোনও লক্ষণ নেই।
  • হরমুজে হামলা চালিয়ে দুটি কার্গো জাহাজকে আটক করল ইরানের বাহিনী।
  • দুটি জাহাজের মধ্যে একটি জাহাজ গুজরাতে আসছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং অবস্থা ক্রমেই ঘোরালো থেকে ঘোরালো হয়ে উঠছে। এবার হরমুজে হামলা চালিয়ে দুটি কার্গো জাহাজের উপর হামলা করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। উল্লেখ্য বিষয় হল, এই দুটি জাহাজের মধ্যে একটি জাহাজ গুজরাতে আসছিল।

রিপোর্ট মোতাবেক, যে দুটি জাহাজকে আটক করা হয়েছে সেগুলি হল MSC Francesca ও Epaminodes। প্রাথমিক ভাবে ওই জাহাজ দুটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানা গিয়েছে, এপামিনোডস দুবাই থেকে গুজরাতের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে এই তথ্য জানা গিয়েছে।

রিপোর্ট মোতাবেক, দুবাই থেকে যাত্রা শুরু করে এপামিনোডস ভারতের দিকে যাচ্ছিল। সেই সময়ই  জাহাজটিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আটক করে। ঘটনায় ভারত জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে কি এবার ভারতীয় জাহাজকেও আটকে দিচ্ছে ইরান? 

জাহাজ আটকানো নিয়ে ইরান কী বলছে?

ইরানের নৌবাহিনী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এমএসসি-ফ্রান্সেসকা এবং এপামিনোডেস নামের জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই হরমুজ পার করছিল। পাশাপাশি এই দুটি জাহাজের নেভিগেশন সিস্টেমে কারসাজি করা ছিল বলে অভিযোগ উঠেছে। ইরানি সূত্রে খবর, বর্তমানে দুটি জাহাজই  ইরানের জলসীমায় রয়েছে। সেখানে জাহাজগুলির বহন করা পণ্য ও নথি পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেই হরমুজ প্রণালীতে ২টি ভারতীয় জাহাজের উপর গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় ভারতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল কেন্দ্র। তারপর আজ ফের একবার আটক করা হয়েছে ভারতগামী জাহাজকে। ফলে হরমুজে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement