Advertisement

H-1B ভিসার ফি বাড়ানোর প্ল্যান ট্রাম্পের, ভারতীয়দের জন্য কেন এটা সমস্যার?

H1b Visa Rule: এইচ-ওয়ানবি ভিসা নিয়ে বড় পদক্ষেপ নিল মার্কিন মুলুক। যার জেরে ধাক্কা খেতে পারেন ভারতীয় কর্মীরা। বিশেষ করে IT সেক্টরের কর্মীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন।

H-1B ভিসার ফি বাড়ানোর প্ল্যান ট্রাম্পেরH-1B ভিসার ফি বাড়ানোর প্ল্যান ট্রাম্পের
Aajtak Bangla
  • ওয়শিংটন,
  • 25 Aug 2026,
  • अपडेटेड 9:25 AM IST
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ধাক্কা খেতে পারে ভারতীয় তরুণদের স্বপ্ন।
  • আইটি পেশার সঙ্গে ব্যক্তিরা এইচ-১বি ভিসা পেতে এবার সমস্যায় পড়তে পারেন।
  • নতুন এইচ-১বি কর্মী ভিসার উপর এক লক্ষ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব দিয়েছে।

আমেরিকায় গিয়ে চাকরি করা, সেখানে 'সেটেল' হওয়া বহু ভারতীয়ের স্বপ্ন। বিশেষ করে IT সেক্টরে থাকা কর্মীরা ক্যারিয়ারের শুরু থেকেই এই স্বপ্ন দেখেন। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ধাক্কা খেতে পারে ভারতীয় তরুণদের স্বপ্ন। আইটি পেশাভুক্ত ব্যক্তিরা এইচ-১বি ভিসা পেতে এবার সমস্যায় পড়তে পারেন। কারণ,  ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি কর্মী ভিসার উপর এক লক্ষ ডলারের বেশি ফি আরোপের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, H1B Visa-র চার্জ ১০৩,২৬৫ ডলার পৌঁছতে পারে। বেশিরভাগ নতুন এইচ-১বি আবেদনকারীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য হতে পারে।

মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি  (DHS) এই প্রস্তাবটির বিষয়ে জানিয়েছে।  চূড়ান্ত অনুমোদন পেলে এই ফি স্থায়ী হয়ে যেতে পারে। মার্কিন প্রশাসন বছরের শেষে এই প্রস্তাব চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে।

H1B Visa ভিসা কী?

এইচ-১বি ভিসা মার্কিন কোম্পানিগুলোকে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ করে দেয়। টেক বা IT সেক্টরে এই নিয়ম ব্যবহার করে প্রচুর ভারতীয় কর্মরত রয়েছেন। প্রতি বছর প্রায় ৬৫,০০০ জেনারেল  এইচ-১বি ভিসা ইস্যু করে আমেরিকা। তার একটি উল্লেখযোগ্য অংশ পায় ভারতীয়রাই।

 হাই ডিগ্রিধারী বিদেশি কর্মীদের জন্য অতিরিক্ত ২০,০০০ ভিসারও অবশ্য ব্যবস্থা করা হয়েছে। এই ভিসাগুলো সাধারণত ৩ থেকে ৬ বছরের জন্য দেওয়া হয়। ট্রাম্পের প্রস্তাবের আগে, এইচ-১বি ভিসার ফি সাধারণত ২,০০০ থেকে ৫,০০০ ডলারের মধ্যে থাকতো। সুতরাং, প্রস্তাবিত ১০৩,২৬৫ ডলারের ফি অনেকটাই বেশি।

সবার জন্য লাগু হচ্ছে না

মার্কিন প্রস্তাবে বলা হয়েছে, প্রস্তাবিত ফি প্রতিটি এইচ-১বি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে সব শিক্ষার্থী ভিসা পেয়ে ইতিমধ্যেই আমেরিকায় রয়েছেন, সেগুলির ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হবে না। একইসঙ্গে H1B ভিসার রিন্যুয়ালের ক্ষেত্রেও এই নয়া ফি প্রযোজ্য হবে না।
 

 

Read more!
Advertisement
Advertisement