Advertisement

Hindu Population In Pakistan: পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কমে তো তলানিতে, শোচনীয় অবস্থা, ধর্মীয় স্বাধীনতাও উদ্বেগের

পাকিস্তানে হিন্দুদের বর্তমান পরিসংখ্যান এবং অবস্থান নিয়ে একটি গবেষণা চালিয়েছে ব্রিটেনের সংস্থা ইনসাইট ইউকে। এখন পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১.৭ শতাংশ হিন্দু। কতটা কমে গিয়েছে হিন্দুদের জনসংখ্যা?

পাকিস্তানে এখন কত সংখ্যক হিন্দু রয়েছে? পাকিস্তানে এখন কত সংখ্যক হিন্দু রয়েছে?
Aajtak Bangla
  • ইসলামাবাদ ,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • হিন্দুদের বর্তমান পরিসংখ্যান এবং অবস্থান নিয়ে একটি গবেষণা
  • পাকিস্তান নিয়ে এই গবেষণা চালিয়েছে ব্রিটেনের সংস্থা
  • এখন পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১.৭ শতাংশ

পাকিস্তানে হিন্দুদের বর্তমান পরিসংখ্যান এবং অবস্থান নিয়ে একটি গবেষণা চালিয়েছে ব্রিটেনের সংস্থা ইনসাইট ইউকে। এই গবেষণায় উঠে এসেছে পাকিস্তানে হিন্দুদের ঐতিহাসিক ও বর্তমান অবস্থান। 

গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, ১৯৪১ সালের জনগণনা অনুযায়ী, তৎকালীন পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার ১৪.৬ শতাংশ ছিল হিন্দু। আর এখন পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১.৭ শতাংশ হিন্দু। 

এই গবেষণায় পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের নারীদের জোর করে বিবাহ ও ধর্মান্তর এবং এমন সব বিধিনিষেধের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যা সংস্থাটির মতে সংখ্যালঘু সম্প্রদায়কে সমান অধিকার থেকে বঞ্চিত করে। 

গবেষণায় পাকিস্তানের সম্পত্তি আইনের কথাও উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মতে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে পাকিস্তান ছেড়ে আসা অনেক হিন্দু তাঁদের পৈতৃক সম্পত্তি ও কৃষি সম্পদ হারিয়েছিলেন। গবেষণায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই আইনগুলির প্রভাব তুলে ধরা হয়েছে। 

পাকিস্তানকে দেওয়া সাহায্যের উপর শর্ত আরোপের দাবি 
ইনসাইট ইউকে ব্রিটিশ সরকারকে পাকিস্তানের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছে। সংস্থাটি সংখ্যালঘু অধিকার রক্ষাকারী সংগঠনগুলির জন্য একটি পৃথক তহবিল কর্মসূচি চালুরও অনুরোধ করেছে। 

গবেষণায় প্রতি ৬ মাস অন্তর সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতির সরকারি মূল্যায়ন এবং নিপীড়নের শিকার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য শরণার্থী শিবির তৈরিরও আহ্বান জানানো হয়েছে। 

ব্রিটিশ হিন্দুদের সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করা সংস্থাটি ব্রিটিশ সরকারের কাছে এই উদ্বেগগুলি উত্থাপন করার কথা বিবেচনা করছে। বিদেশ মন্ত্রকে চিঠি লিখে একটি বৈঠকের অনুরোধ করার বিষয় নিয়েও ভাবনা-চিন্তা চলছে। গবেণায় পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারের উপর আরও বেশি নজরদারির অনুরোধ করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement