Advertisement

Hindu Temple Attacked: বাংলাদেশের মতো এবার আমেরিকাতেও মন্দিরে হামলা, Viral Video

আমেরিকাও ওহাইওতে একটি হিন্দু মন্দিরে হামলা করা হয়েছে। দাবি, মহাত্মা গান্ধী জয়ন্তীতে এবং ওহাইওতে ঘোষিত হিন্দু ঐতিহ্য মাসের শুরুতে ইচ্ছাকৃত ভাবেই ঘটনানো হয়েছে।

হিন্দু মন্দিরে হামলা হিন্দু মন্দিরে হামলা
Aajtak Bangla
  • ওহাইও, আমেরিকা ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 1:06 PM IST
  • ওহাইওতে একটি হিন্দু মন্দিরে হামলা
  • হিন্দু ঐতিহ্য মাসের শুরুতে ইচ্ছাকৃত ভাবেই হামলার অভিযোগ
  • ইট ছোড়া হয়েছে স্বামীনারায়ণ মন্দিরে

আমেরিকাও ওহাইওতে একটি হিন্দু মন্দিরে হামলা করা হয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (HAF) দাবি করেছে, রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম হিন্দু মন্দিরে ইট ছোড়া হয়েছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মতে, ঘটনাটি স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মন্দির লক্ষ্য করে ইট ছোড়ে। 

HAF জানিয়েছে, ঘটনাটির সিসিটিভি ভিডিও পাওয়া গিয়েছে। সংস্থাটি FBI-এর নাগরিক অধিকার ইউনিটেও ঘটনাটি সম্পর্কে জানিয়েছেন। তারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে। 

HAF এই ঘটনাটিতে একটি সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধ হিসেবে বর্ণণা করেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছে। তাদের আরও দাবি, এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটানো হয়েছে, যখন আমেরিকা হিন্দু আমেরিকান সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ও আপত্তিকর বক্তব্য বৃদ্ধির প্রমাণ পেয়েছে। সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে অপরাধীদের গ্রেফতারে অগ্রাধিকার দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। HAF আরও উল্লেখ করেছে, এই ঘটনাটি মহাত্মা গান্ধী জয়ন্তীতে এবং ওহাইওতে ঘোষিত হিন্দু ঐতিহ্য মাসের শুরুতে ইচ্ছাকৃত ভাবেই ঘটনানো হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement