Advertisement

Modi-Trump : ভারত আক্রান্ত হলে আমেরিকা পাশে দাঁড়াবে, PM মোদীকে বিরাট প্রতিশ্রুতি ট্রাম্পের

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের নীতিনির্ধারকরা দাবি করছেন, ট্রাম্পের এই প্রতিশ্রুতি খুব তাৎপর্যপূর্ণ। কারণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।

ফ্রান্সে নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠক ফ্রান্সে নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বৈঠক
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 8:31 PM IST
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প
  • তার আগে তিনি মোদীর সঙ্গে বৈঠকও করেন

ভারতকে বিরাট প্রতিশ্রুতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানান, ভারতের পাশে থাকবে আমেরিকা। মোদী যদি ক্ষমতায় থাকেন এবং ভারত কোনও আক্রমণের মুখে পড়ে, তাহলে আমেরিকা সাহায্য করবে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তার আগে তিনি মোদীর সঙ্গে বৈঠকও করেন। সেই ইস্যুতে ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক খুব ভালো হয়েছে। ওয়াশিংটন–নয়াদিল্লির কৌশলগত সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেন, 'যদি মোদী নেতা থাকেন এবং ভারতে কেউ হামলা চালায় তাহলে আমেরিকা তাদের সাহায্য করবে ও পাশে থাকবে।' 

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের নীতিনির্ধারকরা দাবি করছেন, ট্রাম্পের এই প্রতিশ্রুতি খুব তাৎপর্যপূর্ণ। কারণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।

ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর আলোচনার দক্ষতার প্রশংসাও করেন।  তাঁকে শক্তিশালী আলোচক বলে উল্লেখ করেন। সঙ্গে জানান, আমেরিকা ও ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মোদীকে লক্ষ্য করে বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদীর মতো শান্ত, সংযত এবং অসাধারণ নই। যতদিন মোদী আছেন, ভারত খুব ভালো করবে।'

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও তিনি কথা বলেন দুই নেতা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি এই যুদ্ধের অবসান দেখতে চান। পাশাপাশি দাবি করেন, অতীতে তিনি আটটি যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Read more!
Advertisement
Advertisement