Advertisement

ফের ভারতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা? রাশিয়া, ইরান থেকে আর তেল কেনা যাবে না

ইরান ও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ছাড়ের মেয়াদ আর বৃদ্ধি করছে না ট্রাম্প প্রশাসন। যা ইঙ্গিত দিচ্ছে, আন্তর্জাতিক তেলের বাজারে ফের একবার কঠোর বিধিনিষেধ প্রয়োগ হতে চলেছে।

ভারতকে বিরাট চাপে ফেলল মার্কিন ঘোষণাভারতকে বিরাট চাপে ফেলল মার্কিন ঘোষণা
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • ভারত-সহ আরও একাধিক দেশকে চাপে ফেলে এবার বড় পদক্ষেপ নিল আমেরিকা।
  • আন্তর্জাতিক তেলের বাজারে ফের একবার কঠোর বিধিনিষেধ।
  • নতুন করে মেয়াদ বৃদ্ধি না করা হলে, সেই ছাড় বাতিল হবে।

ভারত-সহ আরও একাধিক দেশকে চাপে ফেলে এবার বড় পদক্ষেপ নিল আমেরিকা। ইরান ও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ছাড়ের মেয়াদ আর বৃদ্ধি করছে না ট্রাম্প প্রশাসন। যা ইঙ্গিত দিচ্ছে, আন্তর্জাতিক তেলের বাজারে ফের একবার কঠোর বিধিনিষেধ প্রয়োগ হতে চলেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, তেল কেনার ক্ষেত্রে যে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তার মেয়াদ ১১ মার্চের আগেই শেষ হয়েছে। নতুন করে মেয়াদ বৃদ্ধি না করা হলে, সেই ছাড় বাতিল হবে।

সাংবাদিক বৈঠকে স্কট বেসেন্ট  বলেন, "আমরা রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে জেনারেল লাইসেন্স রিন্যুউ করব না। তেলের উপর এই ছাড় ১১ মার্চের আগে থেকেই দেওয়া ছিল। সেই ছাড় শেষ হয়ে গিয়েছে।"

ট্রেজারি সেক্রেটারি বলেন,"আমরা দেশগুলোকে বলেছি, আপনারা যদি ইরানের তেল কেনেন, যদি আপনাদের ব্যাঙ্কে ইরানের টাকা থাকে, তাহলে আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।"

উল্লেখ্য বিষয় হল, আমেরিকার এই ছাড় দেওয়া বা নিষেধাজ্ঞা শিথিলের কারণে যে যে দেশ সুবিধা পেয়েছিল, তাদের মধ্যে ছিল ভারতও। তবে এই সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়েছিল, কারণ এতে মস্কো ও তেহরানের উপর আর্থিক চাপ কিছুটা কমে যায় বলে অভিযোগ ওঠে।

ভারতের ক্ষেত্রে কী প্রশ্ন রয়েছে?

আমেরিকার এই নিষেধাজ্ঞা আরোপের পর পরই ভারতকেও জ্বালানি নিয়ে ভাবতে হচ্ছে। কারণ রাশিয়া ও ইরানি তেল কেনা বন্ধ হলে, ভারতের জন্য একটি অপশন থাকবে ভেনেজুয়েলার তেল কেনা। যদিও সেই তেলের পরিশোধন করার খরচ অনেক বেশি। ফলে ভারত এখন কী করবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


 

 

Read more!
Advertisement
Advertisement