
ভারত ও কানাডার মধ্যে ইতিমধ্যেই পরমাণু চুক্তি হয়েছে। ভারতকে কানাডা ইউরেনিয়াম দিয়ে সাহায্য করবে বলে জানা গিয়েছে। এমনকী পরমাণু রিয়্যাক্টার তৈরিতেও করা হবে সাহায্য বলে খবর। আর এই চুক্তির সমালোচনা করেছে পাকিস্তান। তারা বিষয়টিতে উদ্বেগ প্রকাশও করেছে।
ইউরেনিয়াম সরবরাহ এবং পারমাণবিক রিঅ্যাক্টর প্রযুক্তিতে সহযোগিতা সংক্রান্ত চুক্তি নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তাহির আন্দ্রাবি নিজেদের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, 'পাকিস্তান উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে কানাডা ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে ছোট মডুলার রিঅ্যাক্টর ও উন্নত রিঅ্যাক্টর প্রযুক্তিতে একে অপরকে সাহায্য করবে বলেও জানা গিয়েছে।
এই ব্যবস্থা অসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে আরও একবার ব্যতিক্রম তৈরি করেছে। কারণ, ভারতের ১৯৭৪ সালের পারমাণবিক পরীক্ষা, যা শান্তিপূর্ণ উদ্দেশ্যে কানাডার সরবরাহ করা একটি রিঅ্যাক্টর থেকে উৎপন্ন প্লুটোনিয়াম ব্যবহার করে করা হয়েছিল। তারপরই সরাসরি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (NSG) প্রতিষ্ঠার করা হয়...'
অর্থাৎ সোজা ভাষায় ভয়ে পেয়েছে পাকিস্তান। আর সেটা বিবৃতিতেও সামনে এসেছে। তাহির আন্দ্রাবি বলেন, 'বাইরের উৎস থেকে ইউরেনিয়াম সরবরাহের মাধ্যমে ভারতের নিজস্ব ইউরেনিয়াম ভাণ্ডার বাড়াতে পারে। সেটা সামরিক কাজে ব্যবহার করতে পারে... পারমাণবিক অস্ত্রভাণ্ডারের বৃদ্ধি হতে পারে।' আর তাতে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বিগড়ে যেতে পারে বলে মনে করছেন পাকিস্তান। আর এই বিবৃতিতেই স্পষ্ট যে ভয়ে কাঁপতে শুরু করেছে শেহবাজ শরিফ, আসিম মুনিরের দেশ।
যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। তারা প্রথম থেকেই জানিয়েছে যে কানাডা ইউরেনিয়াম নেওয়া হবে ঠিকই। তবে সেটা অসামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর মাধ্যমে অস্ত্র বানান হবে না। কিন্তু তাতেও ভয় কাটছে না পাকিস্তানের।
ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার দিল্লিতে সাক্ষাৎ করেছেন। আর সেই সাক্ষাতে তাঁদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে বলে খবর মিলেছে।
তারপর দুই তরফ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ইতিমধ্যেই ইউরেনিয়াম এবং পরমাণু শক্তি নিয়ে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। দুই দেশই যৌথভাবে স্মল মডিউলার রিয়্যাক্টার এবং অ্যাডভান্স রিয়্যাক্টর নিয়ে কাজ করবে। পাশাপাশি কানাডা ভারতকে ইউরেনিয়াম দেবে বলে জানান হচ্ছে।