
PM Modi in Moscow: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দু'দিনের রাশিয়া সফরে মোদী ও পুতিনের গভীর বন্ধুত্ব দেখছে বিশ্ব। মোদীকে ইতিমধ্যেই 'পরম মিত্র'বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আজ অর্থাত্ মঙ্গলবার মস্কোতে অনাবাসী ভারতীয়দের মঞ্চেও ভারত-রাশিয়া (India Russia Relation) প্রগাঢ় বন্ধুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে ওই তুললেন ভারতের T20 বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও।
'আপনারা T20 বিশ্বকাপ জয় দেখেছেন'
এদিন মস্কোতে অনাবাসী ভারতীয়দের মঞ্চে ভাষণে মোদী বললেন, 'আজ দেশ আত্মবিশ্বাসে ভরপুর। এটাই ভারতের সবচেয়ে বড় পুঁজি। আপনারা T20 বিশ্বকাপ জয় দেখেছেন। আমার বিশ্বাস, আপনারও ভারতীয় দলের ওই জয়কে সেলিব্রেট করেইছেন। বিশ্বকাপ জেতার আসল গল্প জয়ের যাত্রাও। আজকের যুব ভারত শেষ বল ও শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে না। এবং জয় তাদেরই পদ চুম্বন করে, যারা হার মানতে জানে না।'
'প্যারিসে দুর্দান্ত টিম পাঠাচ্ছে ভারত'
এরপরেই প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) নিয়ে মোদী জানালেন, প্যারিসে দুর্দান্ত টিম পাঠাচ্ছে ভারত। প্রধানমন্ত্রীর কথায়,'এই ভাবনা শুধু ক্রিকেটেই সীমিত নয়, বরং অন্যান্য খেলাতেও দেখা যাচ্ছে। গত কয়েক বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের অ্যাথেলিটরা ঐতিহাসিক পারফর্ম্যান্স করেছেন। এবারও প্যারিস অলিম্পিকে ভারত একটি দুর্দান্ত টিম পাঠাচ্ছে। আপনারা দেখবেন গোটা দল, সব অ্যাথেলিট কত ভাল পারফর্ম্যান্স করবে। ভারতের যুবশক্তির এই আত্মবিশ্বাসই ভারতের আসল পুঁজি। এই যুবশক্তিই একুশ শতকে ভারতকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।'
আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক
আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। প্যারিস অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক পিভি সিন্ধু এবং শরথ কমল। ভারতের 'শেফ দ্য মিশন' হলেন গগন নারাং। 'শেফ দ্য মিশন' হিসেবে প্যারিস অলিম্পিকে যাওয়ার কথা ছিল মেরি কমের। কিন্তু ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি সরে যান। পারিবারিক কারণে প্যারিস যেতে পারছেন না জানিয়ে ক্ষমা চেয়ে নেন। যার ফলে বদলাতে হয় 'শেফ দ্য মিশন।'