Advertisement

Strait Of Hormuz: ভারতীয় সেনা অনুমতি না দিলে হরমুজ পার করবে না কোনও জাহাজ, ইরান গুলি চালানোর পর বড় নির্দেশ

ইরানের গার্ড হরমুজ প্রণালীতে ২টি ভারতীয় জাহাজে গুলি চালিয়েছিল। ফলত এবার নিরাপত্তা নিয়ে আরও কড়া অবস্থান ভারতের। এবার থেকে ভারতীয় সেনার অনুমতি ছাড়া কোনও জাহাজই হরমুজ পার করতে পারবে না।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 2:40 PM IST
  • ভারতীয় সেনার অনুমতি ছাড়া হরমুজ পার নয়
  • জাহাজগুলির জন্য কড়া নির্দেশিকা
  • ইরানের গার্ড হরমুজ প্রণালীতে গুলি চালিয়েছিল

১৮ এপ্রিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ২টি ভারতীয় জাহাজে গুলি চালিয়েছিল। সেই ঘটনার পর ভারতীয় সেনা হরমুজ প্রণালীর কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। ভারত পারস্য উপসাগরে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। জাহাজগুলিকে লারক দ্বীপ থেকে দূরে থাকার এবং শুধুমাত্র নৌবাহিনীর নির্দেশ পেলে হরমুজ প্রণালী অতিক্রম করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। 

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনা বর্তমানে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় থাকা সব ভারতীয় জাহাজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যেই ১১টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শেষ ট্যাঙ্কার 'দেশ গরিমা' ১৮ এপ্রিল হরমুজ পার হয়েছে। সেদিনই 'জগ অর্ণব' এবং 'সানমার হেরাল্ড' নামে ২টি ভারতীয় জাগাজ ইরানি গার্ডদের গুলির মুখে পড়ে ফিরে গিয়েছিল।   

হরমুজ প্রণালী পার হওয়ার পর 'দেশ গরিমা' এখন আরব সাগরে ভারতীয় সেনার সুরক্ষায় রয়েছে এবং এটি ২২ এপ্রিল মুম্বই পৌঁছনোর কথা। 

লারক দ্বীপ হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশে অবস্থিত এবং এটি ইরানের তেল পরিকাঠামোর একটি বড় কেন্দ্র। ইরানের জ্বালানি খাতে এর গুরুত্বের কারণে আশপাশের জলসীমা কড়া পাহাড়া দেওয়া হয়। বাঙ্কার ও ব়্যাডার ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচল নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়। 

লারক দ্বীপ, হরমুজ দ্বীপের দক্ষিণে প্রায় ৩৩ কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালীতে অবস্থিত। যা ইরান-আমেরিকা সংঘাতের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণের প্রধান পথ ছিল। 

খবর অনুযায়ী, সেখানে একাধিক ইরানি ঘাঁটি রয়েছে। যেখান থেকে ছোট ও দ্রুতগতির নৌযান মোতায়েন করে জাহাজে হামলা চালানো সম্ভব। বর্তমানে তুলনামূলকভাবে নিরাপদ রুট হিসেবে হরমুজ ও লারক দ্বীপের মাঝখান দিয়ে জাহাজ চলাচল করা হচ্ছে। তবে ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণের পুরনো রুটটি আপাতত এড়িয়ে চলা হচ্ছে, কারণ সেখানে মাইন থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছে। 

Advertisement

ভারতীয় জাহাজগুলিকে লারক দ্বীপের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে কোনও ভারতীয় জাহাজের যাতায়াত এখন অনিশ্চিত। যদি না তারা ভারতীয় সেনার অনুমতি পায়, ততক্ষণ সেখান থেকে নড়তে পারবে না জাহাজগুলি। 

এই মুহূর্তে পারস্য উপসাগরে ১৪টি ভারতীয় জাহাজ এখনও হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ভারতীয় সেনা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং অনুমতি না পাওয়া পর্যন্ত এগোতে নিষেধ করছে। 

এ ছাড়াও, পারস্য উপসাগরের নিকটবর্তী এলাকায় ভারতীয় নৌবাহিনীর ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। যারা হরমুজ প্রণালী পার হওয়ার পর ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement