Advertisement

মেক্সিকোয় বসবাসকারী ভারতীয়দের বিপদের আশঙ্কা মোদী সরকারের, অ্যাডাইভাইজারি জারি, কেন?

ড্রাগ মাফিয়ার মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠল মেক্সিকো। মাদক বিরোধী অভিযানে বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মাঞ্চোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো জুড়ে কার্যত যেন আগুন জ্বলছে।

ড্রাগ মাফিয়ার মৃত্য়ু ঘিরে জ্বলছে মেক্সিকোড্রাগ মাফিয়ার মৃত্য়ু ঘিরে জ্বলছে মেক্সিকো
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 9:22 AM IST
  • ড্রাগ মাফিয়ার মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠল মেক্সিকো।
  • মাঞ্চোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো জুড়ে কার্যত যেন আগুন জ্বলছে।
  • মেক্সিকোতে থাকা ভারতীয়দের জন্য অ্যালার্ট জারি করেছে ভারত সরকারও।

ড্রাগ মাফিয়ার মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠল মেক্সিকো। মাদক বিরোধী অভিযানে বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মাঞ্চোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকো জুড়ে কার্যত যেন আগুন জ্বলছে। একাধিক রাজ্যে হিংসাত্মক কর্মকাণ্ড শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। বেশ কয়েকটি প্রদেশে বন্দুকধারী কিছু ব্য়ক্তি গাড়িতে আগুন লাগাতে শুরু করেছে, রাস্তা অবরোধ করা হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেখানকার বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়েছে মেক্সিকোর প্রশাসন।

জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এল মাঞ্চো আসল নাম রয়েছে নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস। বর্তমানে তার সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল মেক্সিকোর ভয়াবহ অপরাধী গোষ্ঠীগুলির মধ্য়ে অন্য়তম। আমেরিকার মতো দেশে মাদক পাচারের ক্ষেত্রে এই গোষ্ঠীর বড় ভূমিকা রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম অবশ্য এই মৃত্যুর বিষয় নিয়ে মুখ খুলতে চান নি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে যা বলার সব তথ্য সরকারের তরফে পরে জানানো হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যে যে এলাকায় এল মাঞ্চোর দাপট বেশি ছিল, এমন কমপক্ষে চার-পাঁচটি প্রদেশে এই মৃত্য়ুর খবর চাউর হতেই রাস্তায় নেমে পড়েছে সশস্ত্র বন্দুকধারীরা। তারা প্রতিশোধ হিসেবে বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিচ্ছে। মূল মূল রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

মেক্সিকোর সংবাদমাধ্যম সূত্রে দাবি, জালিসকো, গুয়ানাজুয়াতো, নায়ারিত, মিচোয়াকান এবং তামাউলিপাসে বাস, ট্রাক এবং গাড়িতে আগুন দেওয়া। একাধিক শহরে মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।

অ্যাডাইভাইজারি জারি দূতাবাসের

এমন পরিস্থিতিতে মেক্সিকোতে থাকা ভারতীয়দের জন্য অ্য়াডভাইজারি জারি করেছে ভারত সরকারও। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় দূতাবাসের তরফে জালিস্কো স্টেট (পুয়ের্তো ভাল্লার্তা, চাপালা এবং গুয়াদালাজারা এলাকা), তামাউলিপাস স্টেট (রেইনোসা এবং অন্যান্য পৌরসভার এলাকা), মিচোয়াকান স্টেট, গুয়েরেরো স্টেট এবং নুয়েভো লিওন স্টেটের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের শেল্টার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি দূতাবাসের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, মেক্সিকোয় থাকা ভারতীয় নাগরিকেরা যেন স্থানীয় মিডিয়া চ্যানেলের দিকে নজর রাখেন। যে কোনও বিপজ্জনক পরিস্থিতিতে 911 নম্বরে ফোন করার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement

দূতাবাসের তরফে ভারতীয়দের বলা হয়েছে, "ভিড় জায়গা এড়িয়ে চলুন। ফোন, টেক্সট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের লোকেশনের বিষয়ে পরিবার ও বন্ধুদের জানিয়ে রাখুন।  এই বিষয়ে কোনও সহায়তার প্রয়োজন হলে অনুগ্রহ করে +52-55-4847-7539 নম্বরে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।


 
Read more!
Advertisement
Advertisement