Advertisement

বাংলাদেশি ওয়েটার বলল, 'ফা*** ইন্ডিয়া', তা শুনে দুই ভারতীয় মহিলা যা করলেন, VIDEO VIRAL

ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর বাইরে বসে থাকা ভারতীয় মহিলাদের সঙ্গে কথা বলার সময় এক ওয়েটার তাঁদের উদ্দেশে ‘ফা*** ইন্ডিয়া’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে শোনা যায়, ওই কর্মী বলছেন, 'ফা** অফ, আমি পুলিশ ডাকব, আমি এখান থেকে চলে যাচ্ছি।' এর জবাবে এক মহিলা আপত্তি জানিয়ে বলেন, 'আপনার ভাষার দিকে খেয়াল রাখুন। আমরা প্রথমত মহিলা, সম্মান করতে শিখুন।'

ইতালির সেই বাংলাদেশি ওয়েটারইতালির সেই বাংলাদেশি ওয়েটার
Aajtak Bangla
  • রোম,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 5:02 PM IST
  • বাংলাদেশি ওয়েটারের স্পর্ধা
  • ভারতীয় মহিলাদের দাপটে শেষ পর্যন্ত ক্ষমা
  • ইতালিতে বিদ্বেষের শিকার

ইতালিতে বাংলাদেশি ওয়েটারের ভারত বিদ্বেষের ভিডিও ভাইরাল। তারপর সেই ওয়েটারকে কীভাবে দুই ভারতীয় মহিলা একেবারে ধুয়ে দিলেন, শেষমেশ ওই ওয়েটারকে ভিডিও করে ক্ষমা চাওয়ালেন। ভারতীয় মহিলাদের  দাপটকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। 

ইতালির একটি রেস্তোরাঁয় কয়েকজন ভারতীয় মহিলার সঙ্গে এক কর্মীর তীব্র বাগ্‌বিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী খুশি দুবে ভিডিওটি পোস্ট করার পর থেকেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশি ওয়েটারের স্পর্ধা

ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর বাইরে বসে থাকা ভারতীয় মহিলাদের সঙ্গে কথা বলার সময় এক ওয়েটার তাঁদের উদ্দেশে ‘ফা*** ইন্ডিয়া’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে শোনা যায়, ওই কর্মী বলছেন, 'ফা** অফ, আমি পুলিশ ডাকব, আমি এখান থেকে চলে যাচ্ছি।' এর জবাবে এক মহিলা আপত্তি জানিয়ে বলেন, 'আপনার ভাষার দিকে খেয়াল রাখুন। আমরা প্রথমত মহিলা, সম্মান করতে শিখুন।'

ভারতীয় মহিলাদের দাপটে শেষ পর্যন্ত ক্ষমা

বিতর্ক বাড়তে থাকলে ওয়েটার বারবার মহিলাদের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেন। মহিলারা তাঁকে আগের মন্তব্যটি আবার বলতে বললে তিনি ফের একই ধরনের মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে ভারতীয় মহিলাদের দাবি, ঝামেলার সূত্রপাত করেছিলেন ওই কর্মীই এবং তিনি শুরু থেকেই অসম্মানজনক আচরণ করছিলেন। তাঁদের মধ্যে একজন বলেন, 'মিস্টার হুসেন, আপনিই প্রথম শুরু করেছিলেন। সম্মান দেখাতে শিখুন। বিশেষ করে মহিলাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তা জানা উচিত।'

ইতালিতে বিদ্বেষের শিকার

ভিডিও পোস্ট করে খুশি দুবে দাবি করেন, শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণেই তাঁদের বৈষম্যের শিকার হতে হয়েছে। পোস্টে তিনি লেখেন, 'ইতালিতে আমাদের সঙ্গে এমনই আচরণ করা হয়েছে। আমরা ভারতীয় বলেই তিনি ভারত ও আমাদের অপমান করতে শুরু করেন। ইতালির পুলিশ এসে আমাদের সাহায্য করেছে। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।' তিনি আরও জানান, বিদেশে সব সময় ভারতীয়রাই দোষী হন না, অনেক সময় তাঁরাও বর্ণবিদ্বেষ বা বৈষম্যের শিকার হন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement