Advertisement

Iran War: কী করবেন ট্রাম্প? মানববন্ধন করে 'জান কবুল' করার ডাক ইরানে, অজ্ঞান খামেনেই

অচেতন হয়ে রয়েছেন মোজতাবা খামেনেই। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হামলার ডেডলাইন এগিয়ে আসছে। সেই হামলা রুখতে এবার জান কবুল লড়াইয়ের ডাক ইরানের। মানববন্ধন করা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিতে।

Aajtak Bangla
  • তেহরান ,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 11:53 AM IST
  • অচেতন হয়ে রয়েছেন মোজতাবা খামেনেই
  • জান কবুল লড়াইয়ের ডাক ইরানের
  • মানববন্ধন করা হবে বিদ্যুৎকেন্দ্রগুলিতে

গুরুতর অসুস্থ ইরানের সুপ্রিম লিডার মোজতাবা খামেনেই। তিনি কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতেই নেই। এমনটাই জানা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে। এদিকে মার্কিন এবং ইজরায়েলি হামলা রুখতে নয়া রণকৌশল স্থির করেছে তেহরান। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা এগিয়ে আসতেই সব বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের ডাক দিয়েছে ইরান প্রশাসন। 

মানববন্ধ কীভাবে হবে?
আমেরিকার হুমকির পর বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার আশঙ্কা করছে ইরান। সেই আশঙ্কা থেকেই  মানবশৃঙ্খল গড়ে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা রুখতে চাইছে তারা। পাশাপাশি ইরান প্রকাশ্যে এখনও পর্যন্ত আমেরিকার চাপের কাছে বশ্যতা স্বীকারের কোনও ইঙ্গিত দেয়নি। আমেরিকা ফের হামলা করতে পারে বলে আশঙ্কা করছে ইরান। আর তাই  ইরানের সকল গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের সামনে মঙ্গলবার স্থানীয় সময়ে দুপুর ২টো (ভারতে বিকেল ৪টে) থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। 

 ইরানের ক্রীড়া এবং যুব মন্ত্রকের ডাকে এই মানববন্ধন কর্মসূচি অবলম্বন করা হয়েছে। ফলে  জমায়েতে সে দেশের শিল্পী এবং ক্রীড়াব্যক্তিত্বদের থাকার সম্ভাবনা রয়েছে।  

সত্যিই অচেতন খামেনেই?
এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোজতাবা খামেনেই অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই। আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তৈরি করা রিপোর্ট সেটি। ৫৬ বছরের মোজতবা, যিনি সম্প্রতি তাঁর বাবা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু পর তাঁর পদে বসেন, এখনও পর্যন্ত কখনওই জনসমক্ষে আসেননি। তাঁর নামে যে বিবৃতি প্রচারিত হয়েছে, তা সরাসরি তাঁর মুখ থেকে শোনা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, হামলায় তিনি সামান্য পায়ে আঘাত পেয়েছিলেন। কিন্তু নতুন রিপোর্টে দাবি, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না এখনই। 

 

Read more!
Advertisement
Advertisement