Advertisement

কুয়েত, বাহরিনে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার দাবি ইরানের, মানতে নারাজ আমেরিকা

মঙ্গলবার রাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাল ইরান। তবে ইরানের এই দাবিকে মান্যতা দিতে রাজি না আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবিকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে আখ্যা দিয়েছে।

কুয়েত, বাহরিনে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার দাবি ইরানেরকুয়েত, বাহরিনে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার দাবি ইরানের
Aajtak Bangla
  • তেহরান,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 7:57 AM IST
  • মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাল ইরান।
  • এর জবাবে মার্কিন সেনা বাহিনীও আবার ইরানের ভূখণ্ডে ঢুকে করে কেশম দ্বীপে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে ফের উত্তেজনা বাড়ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে ফের উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার রাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাল ইরান। এর জবাবে মার্কিন সেনা বাহিনীও আবার ইরানের ভূখণ্ডে ঢুকে করে কেশম দ্বীপে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে জানিয়েছে, ইরান নিজের প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তবে, এই হামলা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং কোনও ক্ষেপণাস্ত্রই তার নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পারেনি।

সেন্টকমের দাবি, কুয়েতের দিকে ছোড়া ইরানের দুটি মিসাইল মাঝ-আকাশে নষ্ট করা হয়েছে অথবা লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে পড়েছে। ইরান বাহরিনের দিকে তিনটি মিসাইল ছুড়েছিল, কিন্তু মার্কিন ও বাহরিনের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে ধ্বংস করেছে।

আমেরিকার পাল্টা জবাব

মার্কিন সেনার দাবি, আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের কাছে হুমকি হয়ে উঠছিল ইরানি ড্রোন। এমনই তিনটি ড্রোনকে মাটিতে নামিয়ে এনেছে আমেরিকান সেনা। পাশাপাশি কুয়েত, বাহরিনে হামলার জবাবে ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও নিশানা করেছে মার্কিন বাহিনী।

IRGC-র তরফে বড় দাবি

অন্যদিকে, ইরানের IRGC সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, “আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের বিরুদ্ধে কোনও আগ্রাসন চালানো হলে আমাদের জবাব হবে খুবই কঠোর হবে। আজ রাতে আমরা আমাদের কথার সত্যতা প্রমাণ করেছি।” 

তবে ইরানের এই দাবিকে মান্যতা দিতে রাজি না আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবিকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে আখ্যা দিয়েছে। সেন্টকম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, "IRGC-র এই দাবি  সম্পূর্ণ মিথ্যা। সত্যিটা হল, মার্কিন বাহিনীর ওপর ইরানের সব হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।"


 

Read more!
Advertisement
Advertisement