Advertisement

পর পর ভেঙে পড়ল আমেরিকার দুটি যুদ্ধবিমান, প্রথম প্রতিক্রিয়ায় কী জানালেন ট্রাম্প?

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও পুরোদমে লড়ছে ইরান। শুক্রবারই দুটি মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামানোর দাবি করে ইরানি সেনা। তবে বিষয়টি নিয়ে শুক্রবার রাতে প্রথমবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানালেন ট্রাম্পযুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 7:45 AM IST
  • শুক্রবারই দুটি মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামানোর দাবি করে ইরানি সেনা।
  • বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • ট্রাম্পের দাবি, "এটা যুদ্ধ-আমরা যুদ্ধের মধ্যেই আছি।”"

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও পুরোদমে লড়ছে ইরান। শুক্রবারই দুটি মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামানোর দাবি করে ইরানি সেনা। তবে বিষয়টি নিয়ে শুক্রবার রাতে প্রথমবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই ঘটনাগুলির কোনও প্রভাব ইরানের সঙ্গে চলা কূটনৈতিক আলোচনায় পড়বে না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই ঘটনাগুলির কূটনীতি বা আলোচনার উপর কোনও প্রভাব পড়বে না। এটা যুদ্ধ-আমরা যুদ্ধের মধ্যেই আছি।”

এদিন সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প দুর্ঘটনাগ্রস্ত বিমানের সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে তাঁর কথায়, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে সংবাদমাধ্যমের কভারেজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

একদিনে দুই মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি

শুক্রবার মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে বলে দাবি। প্রথম ঘটনায়, একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভেঙে পড়ে। ইরানের দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেমই বিমানটিকে গুলি করে নামিয়েছে। বিমানে পাইলটের পাশাপাশি একজন ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। মার্কিন তরফে দাবি, তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, অন্যজনের খোঁজ চলছে।

অপর যে যুদ্ধ বিমানটি ভেঙে পড়েছে, সেটি হল A-10 থান্ডারবোল্ট II। এই ফাইটার জেটটি হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ে। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে আমেরিকান আধিকারিকের উদ্ধৃত করে বিমান ভেঙে পড়ার খবরটি কনফার্ম করা হয়। বে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, নাকি গুলি করে নামানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই ফাইটার জেটের পাইলট কী অবস্থায় রয়েছে, তা নিয়েও ধন্দ  রয়েছে। তবে পাইলটদের উদ্ধার অভিযানের জন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে মার্কিন বাহিনী।

কূটনৈতিক আলোচনা কি চলছে?

ট্রাম্পের দাবি সত্ত্বেও মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত কমানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা আপাতত স্থগিত হয়ে রয়েছে বলেই জানা যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তান-সহ একাধিক দেশের মধ্যস্থতার পরেও আলোচনায় কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরান জানিয়ে দিয়েছে, তারা ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে রাজি নয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement