Advertisement

Iran US War: ফের আমেরিকার সঙ্গে যুদ্ধ হবে! কড়া হুঁশিয়ারি ইরানি সেনার, কী বলছেন ট্রাম্প?

ফের কি একবার শুরু হতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধ? ইরানি সেনার মুখে শোনা যাচ্ছে, তেমনই হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনীর তরফে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলা সংঘাত আবারও তীব্র আকার নিতে পারে। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আমেরিকা কোনও চুক্তি বা সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

ফের শুরু হতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধফের শুরু হতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 3:10 PM IST
  • ফের কি একবার শুরু হতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধ?
  • ইরানি সেনার মুখে শোনা যাচ্ছে, তেমনই হুঁশিয়ারি।
  • পরস্পরকে দোষারোপ করছে আমেরিকা।

ফের কি একবার শুরু হতে চলেছে ইরান-আমেরিকা যুদ্ধ? ইরানি সেনার মুখে শোনা যাচ্ছে, তেমনই হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনীর তরফে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলা সংঘাত আবারও তীব্র আকার নিতে পারে। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আমেরিকা কোনও চুক্তি বা সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

ইরানের মিলিটারি হেডকোয়ার্টারের ডেপুটি মহম্মদ জাফর আসাদি ফার নিউজ এজেন্সি একটি বিবৃতিতে বলেন, মার্কিন আধিকারিকদের বক্তব্য ও পদক্ষেপ মূলত ‘মিডিয়া-কেন্দ্রিক’। তেলের দাম কমে যাওয়া ঠেকানো ও নিজেদের তৈরি সমস্যার থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যেই আমেরিকা এসব কাণ্ড করছে বলেও অভিযোগ করেন জাফর।

আসাদি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য সেনা প্রস্তুত। তাঁর কথায়, “আমেরিকার পক্ষ থেকে নতুন কোনও দুঃসাহসিক পদক্ষেপ বা বোকামির জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত।”

এমন একটা সময়ে ইরানের মিলিটারি হেডকোয়ার্টারের ডেপুটি মহম্মদ জাফর আসাদি এই বিবৃতি দিলেন, যখন ট্রাম্প ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA-এর তরফে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরান এমন কিছু ছাড় চাইছে, যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।"

সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি হবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তাঁদের পাঠানো এই প্রস্তাব আমাকে সন্তুষ্ট করছে না।” তবে ইরানের প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলি তিনি মানতে নারাজ বা কোথায় তাঁর আপত্তি রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, একটি জনসভায় ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধে আছি, কারণ উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।” 

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার রাখছে উভয় পক্ষ, যা ভবিষ্যতে সংঘাত আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement