Advertisement

ইরানের পরমাণু প্ল্য়ান্টের শহরে ভেঙে পড়ল সেনা কপ্টার, মৃত কমপক্ষে ৪

ইরানে যুদ্ধ আবহ চরম পর্যায়ে পৌঁছেছে। গোটা বিশ্বের এখন নজর রয়েছে মধ্য়প্রাচ্য়ের এই দেশটির দিকে। এমন পরিস্থিতিতে ইরানে ভেঙে পড়ল একটি সেনা হেলিকপ্টার।

ইরানের পরমাণু প্ল্য়ান্টের শহরে ভেঙে পড়ল সেনা কপ্টারইরানের পরমাণু প্ল্য়ান্টের শহরে ভেঙে পড়ল সেনা কপ্টার
Aajtak Bangla
  • তেহরান,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 4:19 PM IST
  • ইরানে যুদ্ধ আবহ চরম পর্যায়ে পৌঁছেছে।
  • গোটা বিশ্বের এখন নজর রয়েছে মধ্য়প্রাচ্য়ের এই দেশটির দিকে।
  • ইরানে ভেঙে পড়ল একটি সেনা হেলিকপ্টার।

ইরানে যুদ্ধ আবহ চরম পর্যায়ে পৌঁছেছে। গোটা বিশ্বের এখন নজর রয়েছে মধ্য়প্রাচ্য়ের এই দেশটির দিকে। এমন পরিস্থিতিতে ইরানে ভেঙে পড়ল একটি সেনা হেলিকপ্টার। জানা গিয়েছে, ইসফাহান শহরে একটি পাইকারি বাজারে ভেঙে পড়েছে সেনার কপ্টারটি। শেষ খবর পাওয়া মোতাবেক, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসফাহান জুড়ে।

জানা গিয়েছে, ইসফাহান প্রদেশটি সামরিক কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই প্রদেশে ইরানের কয়েকটি বড় বিমান ঘাঁটি এবং দেশটির পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটিও রয়েছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, কিছুক্ষণ ওড়ার পর আচমকাই সেটি বাজারে আছড়ে পড়ে। ফলে কপ্টারে থাকা পাইলট, সহকারী পাইলট ও বাজারের দুই ব্য়বসায়ীর মৃত্যু হয়েছে।

এই নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভেঙে পড়ল ইরানের আরও একটি সামরিক এয়ারক্রাফট। কয়েক দিন আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে একটি বিমান বাহিনীর একটি এ-৪ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। তখন ওই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছিল।

অন্য়দিকে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই চড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল দূতাবাস। পাশাপাশি, ভারতীয়দের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় নথি, পরিচয়পত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। যে ভারতীয় নাগরিকেরা এখনও রেজিস্ট্রেশন করানি, তাদের অতি দ্রুততার সঙ্গে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও জরুরি প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement