Advertisement

আমেরিকা-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, হরমুজ প্রণালী নিয়ে নেওয়া হল বড় সিদ্ধান্ত

আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়ে গেল শান্তি চুক্তি। ফলে টানা ১০৭ দিন ধরে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের অবসান হল। একইসঙ্গে খুলে গেল হরমুজ প্রণালীর দরজাও। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহ শৃঙ্খল সঠিক হতে চলেছে।

আমেরিকা-ইরান শান্তি চুক্তি সম্পন্নআমেরিকা-ইরান শান্তি চুক্তি সম্পন্ন
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 7:49 AM IST
  • অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হল শান্তি চুক্তি।
  • ১০৭ দিন ধরে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের অবসান হল।
  • একইসঙ্গে খুলে গেল হরমুজ প্রণালীর দরজাও।

অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হল শান্তি চুক্তি। ফলে টানা ১০৭ দিন ধরে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের অবসান হল। একইসঙ্গে খুলে গেল হরমুজ প্রণালীর দরজাও। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের জন্য স্ট্র্যাটেজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে এবং মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নেওয়া হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প কী লিখলেন?

ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “ইরানের সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাই!” পাশাপাশি তিনি লেখেন, "এই চুক্তিটি সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে  আসবে। আমার আগে অনেক প্রেসিডেন্ট ইরানের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁরা সকলেই ব্যর্থ হয়েছেন। এই এলাকার মানুষ প্রথম এমন একজন প্রেসিডেন্ট পেলেন, যিনি সত্যিকারের শান্তি নিয়ে এলেন। শুক্রবার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, প্রণালীটি খুলে দেওয়া এবং ল্যান্ডমাইন সরিয়ে দেওয়ার ফলে উভয় দিক থেকে এই অঞ্চলে এবং বিশ্বে তেল সরবরাহ পুনরায় শুরু হবে।"

যদিও ইরান এখনও শান্তি চুক্তি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সরকারের তরফে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করবে। পাশাপাশি সংবাদ সংস্থাটির দাবি, ইরান ওমানের সহযোগিতায় পারস্য উপসাগরের সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, মোট ১৪টি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতায় এসে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই ১৪টি বিষয় হল-

  • ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে আমেরিকার প্রতিশ্রুতি।
  • ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার।
  • ইরান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার।
  • লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি।
  • ইরানের ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে।
  • পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে  ইরানের প্রতিশ্রুতি।
  • ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান।
  • আমেরিকা ও  তার সহযোগী দেশগুলি ইরানের পুনর্গঠন পরিকল্পনা দেবে, যাতে ব্যয় হবে অন্তত ৩০০ বিলিয়ন ডলার।।
  • মধ্যপ্রাচ্যের ওই এলাকায় সামরিক শক্তি বৃদ্ধি না করার প্রতিশ্রুতি আমেরিকার।

 

Read more!
Advertisement
Advertisement