
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ফের মাথাচারা দিয়ে উঠেছে যুদ্ধ। রবিবার গভীর রাতে ইজরায়েলের উপর হামলা চালায় ইরান। এবার পাল্টা জবাবে ইরানেরও একাধিক শহরে হামলা চালালো ইজরায়েল। সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে। মূলত ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েল এয়ার স্ট্রাইক করেছে।
ইরানের সংবাদ সংস্থা ইরনা'র দাবি, বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান, ইসফাহান, তাবরিজ এবং পশ্চিম ইরানের একাধিক অংশে মিসাইল ছুড়েছে ইজরায়েল। লেবাননের রাজধানী বৈরুতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানি হামলার প্রতিশোধ না নিতে অনুরোধ করেছিলেন। এমন খবরও ছিল, নেতানিয়াহু ট্রাম্পের অনুরোধে রাজি হয়েছিলেন। তা সত্ত্বেও ইজরায়েল ইরানের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালিয়েছে। এরপরেই প্রশ্ন উঠছে, তবে কি ডোনাল্ড ট্রাম্পের কথাও শুনছেন না ইজরায়েলি প্রধানমন্ত্রী।
হামলার বিষয়টি কনফার্ম করেছে ইজরায়েল
ইজরায়েলি সামরিক বাহিনী এক্স-এ এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, "কিছুক্ষণ আগে ইজরায়েলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত ইরানি সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।"
হামলার কথা স্বীকার করেছে ইরানও
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) সোমবার সকালে একটি বিবৃতি দিয়ে জানায়, ইজরায়েল ইরানের ভূখণ্ডের অভ্যন্তরে একটি হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।
ইসফাহানে অন্তত তিনটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান, তাবরিজ এবং কারাজ থেকেও আরও তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে, ইজরায়েল দাবি করেছে, কোনও ইজরায়েলি বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি।