Advertisement

৫ দিনে ৫০০০ বোমা ফেলল ইজরায়েল, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান

আজ ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ। প্রায় এক সপ্তাহ হতে চললেও মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই।

৫ দিনে ৫০০০ বোমা ফেলল ইজরায়েল৫ দিনে ৫০০০ বোমা ফেলল ইজরায়েল
Aajtak Bangla
  • তেহরান,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 12:22 PM IST
  • আজ ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ।
  • ক্রমেই লম্বা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ইরান।
  • ইজরায়েলি বায়ুসেনা দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানে ৫,০০০ এরও বেশি বোমা ফেলেছে।

আজ ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ। প্রায় এক সপ্তাহ হতে চললেও মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই লম্বা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ইরান। ফলে বিষয়টি আমেরিকার জন্য়ও সহজ হবে না। এরমধ্যেই ইজরায়েলি বায়ুসেনা দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানে ৫,০০০ এরও বেশি বোমা ফেলেছে।

ইজরায়েলি বায়ুসেনার দাবি, শনিবার হামলা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইরানি টার্গেট লক্ষ্য করে ৫০০০ বোমা ও মিসাইল ছোড়া হয়েছে। এই অস্ত্রগুলির মূল নিশানায় ছিল ইরানের রাজধানী তেহরান ও সংলগ্ন এলাকা। ইজরায়েলি সেনাদের দাবি,  ইরানের সামরিক ঘাঁটিগুলিকে নষ্ট করাই ছিল এই অস্ত্র হামলার উদ্দেশ্য।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া তথ্য

ইজরায়েলি বিমান বাহিনী, নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি আপডেট পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বিমান হামলা চালানো হচ্ছে। এই অভিযানগুলিতে প্রচুর পরিমাণে অস্ত্র ব্যবহার করেছে ইজরায়েল। পাশাপাশি তেহরান থেকে ছোড়া মিসাইল আয়রন ডোম বহু ক্ষেত্রেই আকাশে ধ্বংস করছে বলে দাবি করা হয়েছে।

যদিও, ইজরায়েলের এই দাবিগুলিকে যাচাই করা সম্ভব হচ্ছে না। তবে ইজরায়েল ও আমেরিকার যৌথ হানায় ইরান যে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সন্দেহ নেই। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে কমপক্ষে ১০৪৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে, মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায়। ক্লাস চলাকালীন স্কুলে আছড়ে পড়ে একটি মিসাইল। সেই ঘটনায় ১৬০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং কর্মী নিহত হয়েছেন। 

তবে এখনও পাল্টা হামলা চালাতে পিছিয়ে নেই ইরানও। আমেরিকার মতো পরাশক্তিকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ইরানকে কব্জায় আনতে। কারণ ব্যালেস্টিক মিসাইল ও ড্রোনের সাহায্যে একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি টার্গেট করছে ইরান। যা অতিষ্ঠ করে তুলছে আমেরিকাকেও।

Advertisement
Read more!
Advertisement
Advertisement