Advertisement

৭.৫ মাত্রার বিরাট ভূমিকম্পে কাঁপল জাপান, থামল বুলেট ট্রেন; জারি সুনামি সতর্কতা

জাপানের প্রধানমন্ত্রী সানোয়ে টাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের জন্য জরুরি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার কাজস চলছে। 

জাপানে ভূমিকম্প জাপানে ভূমিকম্প
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • জাপানে বিরাট ভূমিকম্প
  • রিখটার স্কেলে তীব্রতা ৭.৫

জাপানে বিরাট ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৭.৫। সোমবার জাপানের উত্তর-পূর্ব উপকূলের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। যার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো প্রিফেকচার-এর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানোয়ে টাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের জন্য জরুরি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার কাজস চলছে। 

বিকেল ৪টা ৫২ মিনিটে (০৭৫২ GMT) ভূমিকম্পটি আঘাত হানার পরবর্তী এক ঘণ্টার মধ্যে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে এখনও ৩ মিটার পর্যন্ত ঢেউয়ের সতর্কতা বহাল রয়েছে। টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে।

সুনামি সতর্কতা, সরানো শুরু

সরকারি সম্প্রচার মাধ্যম NHK-এর ফুটেজে দেখা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো সরে যাচ্ছে। টিভি স্ক্রিনে জরুরি বার্তা দেখিয়ে মানুষকে অবিলম্বে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

বুলেট ট্রেন পরিষেবা বন্ধ

ভূমিকম্পের জেরে টোকিও থেকে আওমোরি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার সংবাদমাধ্যম। জাপানের ভূকম্পন মাত্রা সূচকে এই কম্পন ‘আপার ৫’ হিসেবে ধরা হয়েছে। এমন কম্পন হলে সিমেন্টের বাড়ি ভেঙে পড়তে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে। 


ভূমিকম্পপ্রবণ দেশ জাপান

জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। যা প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এখানে নিয়মিত ভূমিকম্প হয় এবং বিশ্বজুড়ে ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের একটি বড় অংশ এখানেই ঘটে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement