Advertisement

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু

উত্তর-পশ্চিম পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে। মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার একটি ব্যস্ত বাজারে বড় বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী সে দেশের পুলিশ আধিকারিকদের মতে, ২ পুলিশ কর্মকর্তা ও সাধারণ নাগরিক সহ ৯ জনের মৃত্য়ু হয়েছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 12 May 2026,
  • अपडेटेड 3:14 PM IST

উত্তর-পশ্চিম পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে। মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার একটি ব্যস্ত বাজারে বড় বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী সে দেশের পুলিশ আধিকারিকদের মতে, ২ পুলিশ কর্মকর্তা ও সাধারণ নাগরিক সহ ৯ জনের মৃত্য়ু হয়েছে।

সরাই নৌরং শহরের বাজারের কাছে একটি রেলগেটের কাছে এই বিস্ফোরণটি ঘটে। জানা যায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রেল ক্রসিংয়ের কাছে বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে বলা হয়েছে, বিস্ফোরণে ট্রাফিক পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন নিহত বা আহত হয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিহতদের মধ্যে দু'জন পুলিশ কর্মকর্তা ছিলেন।

ভয়াবহ বিস্ফোরণে জনবিস্তীর্ণ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ এবং হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে একটি তদন্ত শুরু করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে। জরুরি উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করেছে।

শনিবারও বান্নু জেলার ফতেহখেল পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত অন্তত তিনজন পুলিশকর্মী। আহত হয়েছেন আরও বহু নিরাপত্তাকর্মী।

Read more!
Advertisement
Advertisement