Advertisement

POK-তে জঙ্গি রিক্রুট করছে লস্করের শীর্ষ কমান্ডার, ভারতে হামলার ছক?

লস্কর-ই তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার নসর জাভেদ পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে গিয়েছেন। ভারত লাগোয়া এই স্থান থেকে জঙ্গিদের রিক্রুট করার জন্যই তার এই সফর বলে জানা গিয়েছে গোপন সূত্রে। আর সেই কারণেই আপাতত চিন্তায় রয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারা নসরের গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছেন।

POK-তে জঙ্গি রিক্রুট করছে লস্করের শীর্ষ কমান্ডারPOK-তে জঙ্গি রিক্রুট করছে লস্করের শীর্ষ কমান্ডার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 3:06 PM IST
  • লস্কর-ই তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার নসর জাবেদ পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে গিয়েছেন
  • ভারত লাগোয়া এই স্থান থেকে জঙ্গিদের রিক্রুট করার জন্যই তার এই সফর বলে জানা গিয়েছে গোপন সূত্রে
  • সেই কারণেই আপাতত চিন্তায় রয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারা নসরের গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছেন

লস্কর-ই তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার নসর জাভেদ পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে গিয়েছেন। ভারত লাগোয়া এই স্থান থেকে জঙ্গিদের রিক্রুট করার জন্যই তার এই সফর বলে জানা গিয়েছে গোপন সূত্রে। আর সেই কারণেই আপাতত চিন্তায় রয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারা নসরের গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছেন।

আসলে কিছু দিনের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে শুরু হতে চলেছে লস্করের ট্রেনিং ক্যাম্প। আর সেই প্রশিক্ষণ শিবিরে যেন সেখানকার যুবকেরা যোগ দেয়, সেটা নিশ্চিত করতে চাইছে এই জঙ্গি সংগঠন। আর সেই কারণেই নসর জাবেদের পিওকে সফর বলে খবর রয়েছে।

কে এই নসর জাবেদ?

লস্করের শীর্ষ স্থানীয় এক নেতা হল নসর। এই জঙ্গি ২০০৪ সাল থেকে ২০১৫ পর্যন্ত দুলাই ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেছে। আর সেই নসরই এখন পিওকে-তে ঘুরে বেড়াচ্ছে। চেষ্টা করছে জঙ্গি সংগঠনে নতুন রিক্রুট করার।

যতদূর খবর, গত ১০ দিনে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর, কোটলি এবং পুঁঞ্চ এলাকায় এই জঙ্গি সফর করেছে। সেখানে থেকে নসর রিক্রুট করতে চাইছে নতুন জঙ্গি।


এই সফরে তার সঙ্গে ছিল লস্করের পিওকে ইউনিটের সদস্যরা। নসর এখানে ৪টির বেশি ব়্যালি করেছে। পাশাপাশি ১০টার বেশি রুদ্ধদ্বার সভা করেছে।

এখানেই শেষ নয়, ২০২৫ সালে নসর জাভেদ এবং আব্দুল রইফ মিলে সিন্ধু প্রান্তে ৫০-এর বেশি ব়্যালি করেছে। পাশাপাশি তারা একাধিক গুপ্ত বৈঠকও করেছে। আর এই সব কাণ্ড থেকে একটা জিনিস পরিষ্কার যে নতুন কোনও চাল চালছে লস্কর। তাদের পক্ষ থেকে পাক অধিকৃত কাশ্মীরে প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে।

আর তাতেই একটু সতর্ক হয়ে গিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। তাদের পক্ষ থেকে নসরের উপর নজর রাখা হচ্ছে। নতুন কোনও জঙ্গি হামলার ছক করা হচ্ছে কি না, সেটা বোঝার চেষ্টা চলছে। সেই মতো কিছু খারাপ বুঝলে নেওয়া হবে ব্যবস্থা। 

মাথায় রাখতে হবে পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের পাল্টা জবাবে কিছুদিন চুপচাপ রয়েছে পাকিস্তান। কিন্তু তলেতলে যে তারা নতুন কোনও ফন্দি আঁটছে না, সেই নিয়ে সন্দেহ রয়েছে ভারতের। আর সেই সন্দেহই ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। আর সেটারই অন্যতম উদাহরণ হল লস্কর কমান্ডারের পিওকে সফর।

Advertisement

Read more!
Advertisement
Advertisement