Advertisement

Strait of Hormuz Ships: বড় খবর! হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে LPG বোঝাই ২ জাহাজ: কেন্দ্র

Strait of Hormuz ships India: ভারতের জন্য স্বস্তির খবর সামনে এল। LPG নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতের দিকে এগোচ্ছে ২টি ভারতীয় জাহাজ। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই জাহাজ দু’টি আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছতে পারে।

জাহাজ দু’টি আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছতে পারে।জাহাজ দু’টি আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 7:29 PM IST
  • LPG নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতের দিকে এগোচ্ছে ২টি ভারতীয় জাহাজ।
  • জাহাজ দু’টি আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছতে পারে।
  • সরকার এটাও জানিয়েছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস মজুত রয়েছে।

Strait of Hormuz ships India: ভারতের জন্য স্বস্তির খবর। LPG নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করে আসছে ২টি ভারতীয় জাহাজ। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই জাহাজ দু’টি আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে এসে পৌঁছতে পারে। পাশাপাশি সরকার এটাও জানিয়েছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস মজুত রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বুক করার প্রয়োজন নেই। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে জ্বালানির ঘাটতি নিয়ে যে সব গুজব ছড়ানো হচ্ছে তার কোনও ভিত্তি নেই। মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের সব তেল শোধনাগার পূর্ণ ক্ষমতায় কাজ করছে। তাই জ্বালানি সরবরাহ নিয়ে কোনও সমস্যার আশঙ্কা নেই। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং আতঙ্কে অগ্রিম গ্যাস সিলিন্ডার বুকিং না করার আবেদন জানিয়েছেন।

সরকারি তথ্যানুযায়ী, ১৩ মার্চ এক দিনেই রেকর্ড ৮৮.৮ লক্ষ গ্যাস সিলিন্ডার বুক করা হয়েছে। যা স্বাভাবিক চাহিদার তুলনায় অনেক বেশি। এই 'প্যানিক বুকিং' ঠেকাতেই নতুন নিয়ম চালু করা হয়েছে। শহরাঞ্চলে এখন ২৫ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেই সময়সীমা রাখা হয়েছে ৪৫ দিন।

পাশাপাশি, দেশের ২৯টি রাজ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহও শুরু হয়েছে বলে জানিয়েছে সরকার। গ্যাস মজুত করে রাখা বা কালোবাজারি ঠেকাতে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং ওড়িশা সহ একাধিক রাজ্যে  তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  

জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা জানিয়েছেন, 'শিবালিক' এবং 'নন্দা দেবী' নামের দুই জাহাজ পারস্য উপসাগর অঞ্চল থেকে প্রচুর পরিমাণে এলপিজি নিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। এই জাহাজ দু’টি ১৬ থেকে ১৭ মার্চের মধ্যে মুণ্ড্রা এবং কান্ডলা বন্দরে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, যে সব জাহাজে গ্যাস আনা হচ্ছে, ডকিংয়ের সময় বন্দরে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রেখে ইরান এবং আমেরিকার মতো দেশগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার।

Advertisement

ইতিমধ্যেই ১ লক্ষ ৭২ হাজার ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। উপসাগরীয় অঞ্চল থেকে ২৫৩ জন ভারতীয় নাবিককেও ফিরিয়ে আনা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement