Advertisement

Donald Trump : ট্রাম্পের রিসর্টে ঢোকার চেষ্টা বন্দুকধারীর, গুলি করে মারল সিক্রেট সার্ভিস

রবিবার রিসোর্টের উত্তর গেটের কাছে সেই যুবক একটি শটগান ও জ্বালানি পাত্র সহ প্রবেশ করতে যায়। তা নজরে পড়তেই নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন। তখনই গুলি করা হয় তাকে। মারা যায় সে। 

ট্রাম্পের সেই রিসর্ট ট্রাম্পের সেই রিসর্ট
Aajtak Bangla
  • নিউ ইউর্ক ,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 8:37 PM IST
  • আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে প্রবেশের চেষ্টা এক যুবকের
  • নিরাপত্তার কথা মাথায় রেখে সেই যুবককে নিকেশ করল আমেরিকার সিক্রেট সার্ভিস

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে প্রবেশের চেষ্টা এক যুবকের। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই যুবককে নিকেশ করল আমেরিকার সিক্রেট সার্ভিস। মৃতের বয়স ২০ বছর। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে ছিলেন। 

রবিবার রিসোর্টের উত্তর গেটের কাছে সেই যুবক একটি শটগান ও জ্বালানি পাত্র সহ প্রবেশ করতে যায়। তা নজরে পড়তেই নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন। তখনই গুলি করা হয় তাকে। মারা যায় সে। 

সিক্রেট সার্ভিস তাদের জারি করা বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকাটি ঘেরা। সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয় আছে। কিন্তু নিয়ম ভেঙে ওই যুবক ঢোকার চেষ্টা করে। তার জেরে গুলি চালানো হয়েছে। 

আরও জানা যায়, সেখানে তখন পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি কর্তব্যরত অবস্থায় ছিলেন। তিনি গুলি চালান। ঘটনাস্থলেই মারা যায় অভিযুক্ত। তবে আত্মীয়স্বজনদের না জানানো পর্যন্ত মৃতের পরিচয় এখনও সামনে আনা হয়নি। সিক্রেট সার্ভিসের কোনও ব্যক্তি আহত হননি। 

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে FBI, সিক্রেট সার্ভিস ও পাম বিচ কাউন্টি শেরিফের অফিস। কী কারণে সেই যুবক এল, কীভাবে প্রবেশ করল, কোথা থেকে বন্দুক পেল তা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, মার-এ-লাগো হল ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের রিসর্ট। ১৯২০ সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসর্টটি তৈরি করা হয়েছিল। ট্রাম্প তা কেনেন ১৯৮৫ সালে। এখানে রয়েছে ১২৬টি কক্ষ। 

এই রিসর্টকে শীতকালীন হোয়াইট হাউস হিসেবে ব্যবহার করে থাকেন ট্রাম্প। সেখানেই রাজনৈতিক আলোচনা, তহবিল সংগ্রহ এবং কূটনৈতিক অতিথিদের নিয়ে বৈঠক করে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। 

Read more!
Advertisement
Advertisement