Advertisement

El Mencho Death Mexico: পুড়ছে বিল্ডিং, বন্ধ রাস্তা, 'ড্রাগ লর্ড' এল মেঞ্চোর মৃত্যুর পর কী অবস্থা মেক্সিকোর?

ড্রাগ কারবারি নেমেসিও রুবেন ওসেগুয়েরা কারভান্টেজ তথা এল মেঞ্চোকে রবিবার রাতে হত্যা করে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। আর এল মেঞ্চো যা তা কেউ নয়, বরং সারা বিশ্বের ভয়ঙ্কর ড্রাগ লর্ডের মধ্যে একজন। তার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। দেশের একাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অসংখ্য বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাইওয়ে। 

এল মেঞ্চোর মৃত্যুর পর কী অবস্থা মেক্সিকোরএল মেঞ্চোর মৃত্যুর পর কী অবস্থা মেক্সিকোর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 11:47 AM IST
  • ড্রাগ কারবারি নেমেসিও রুবেন ওসেগুয়েরা কারভান্টেজ তথা এল মেঞ্চোকে রবিবার রাতে হত্যা করে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী
  • তার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো
  • দেশের একাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

ড্রাগ কারবারি নেমেসিও রুবেন ওসেগুয়েরা কারভান্টেজ তথা এল মেঞ্চোকে রবিবার রাতে হত্যা করে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। আর এল মেঞ্চো যা তা কেউ নয়, বরং সারা বিশ্বের ভয়ঙ্কর ড্রাগ লর্ডের মধ্যে একজন। তার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। দেশের একাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অসংখ্য বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাইওয়ে।

যদিও দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইতে নেমে গিয়েছে নিরাপত্তারক্ষীরাও। পাশাপাশি দেশের একাধিক রাজ্যের স্কুল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ক্লৌডিয়া। 

যতদূর খবর, এই 'ড্রাগ সাম্রাজ্যের নায়কের' মৃত্যুর পর থেকেই পুয়ের্তো ভাল্লার্তা এবং তার আশপাশের এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছে। সেই কারণে সোমবার সকাল এই সব জায়গায় মিলিটারি অপারেশন চলছে। আর তাতে আরও ক্ষেপেছে দুষ্কৃতীরা। তারা একাধিক বিল্ডিং এবং গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পাশাপাশি হাইওয়ে করে দিয়েছে বন্ধ। আর এমন পরিস্থিতি সেই দেশের আধা ডজনের বেশি রাজ্যে।

এই অবস্থায় সিকিউরিটি ফোর্স নিজের কাজে লেগে পড়েছে। তারা এই সব দুষ্কৃতীদের সঙ্গে লড়াইতে ব্যস্ত। তবে দুষ্কৃতীরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও এই পরিস্থিতিতে রাস্তার উপর একাধিক গাড়ি পুড়িয়ে দিয়েছে। রাস্তা যাতে বন্ধ হয়ে যায়, সেটাই তাদের একমাত্র লক্ষ্য। তবে বসে নেই নিরাপত্তা বাহিনীও। তাদের পক্ষ থেকে পুয়ের্তো ভাল্লার্তার উপর চলছে হেলিকপ্টার নজরদারি। সেখানে দেখা যাচ্ছে যে শহরের মাঝখান থেকে উঠছে ধোঁয়া। 

শান্তি চেয়েছেন প্রেসিডেন্ট
মেক্সিকোর অশান্তির ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার। জ্বলছে আগুন। উঠছে ধোঁয়া।

এমতাবস্থায় সিকিউরিটি ফোর্স নিজের কাজ করছে। তবে ভয়ের আবহাওয়া রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাই জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সেই দেশের প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কোনও সমস্যা হবে না। যদিও এখন নাগরিকদের ঘরের ভিতরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুল। এখন দেখার কবে এই পরিস্থিতি ঠিক হয়। 

Advertisement

ভারত সরকার কী বলছে? 
মেক্সিকোর এই অবস্থার জন্য সেখানে উপস্থিত ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে নরেন্দ্র মোদী সরকার। তাঁদের ঘরে থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনে ভ্রমণ এড়াতে বলা হয়েছে। প্রয়োজনে দূতাবাসে যোগাযোগের দেওয়া হয়েছে পরামর্শ।

 

Read more!
Advertisement
Advertisement