Advertisement

আর মাত্র ২৪ ঘণ্টা...ফের ইরানে হামলা চালাবে আমেরিকা? হুমকি ট্রাম্পের

ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষের পথে যেতেই চড়ছে উত্তেজনা। এরইমধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ফলে সব মিলিয়ে আবারও যুদ্ধের আশঙ্কার মেঘ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে।

ফের ইরানে হামলা চালাবে আমেরিকা? হুমকি ট্রাম্পেরফের ইরানে হামলা চালাবে আমেরিকা? হুমকি ট্রাম্পের
Aajtak Bangla
  • তেহরান,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 11:16 AM IST
  • যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষের পথে যেতেই চড়ছে উত্তেজনা।
  • তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
  • সব মিলিয়ে আবারও যুদ্ধের আশঙ্কার মেঘ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে।

ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষের পথে যেতেই চড়ছে উত্তেজনা। এরইমধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ফলে সব মিলিয়ে আবারও যুদ্ধের আশঙ্কার মেঘ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যায় শেষ হয়ে যাবে। এর আগে কোনও সমঝোতা না হলে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট, একটি ভয়াবহ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও হুঙ্কার দিয়ে বলেছেন, "ইরানের বিরুদ্ধে ইজরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। ইরানে আমাদের কাজ এখনও চলছে।" আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ, নেতানিয়াহুর এই বক্তব্যকে, শুধুমাত্র একটি রাজনৈতিক বার্তা নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

আগামী ২৪ ঘন্টা কেন গুরুত্বপূর্ণ?

আমেরিকা,  ইজরায়েল ও ইরানের মধ্যে বর্তমানে চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। গরম গরম বাক-বিতণ্ডার মধ্যেই যুদ্ধবিরতি রয়েছে প্রায় শেষের পথে। আর মাত্র ২৪ ঘণ্টাতেই শেষ হচ্ছে এই সময়সীমা। ফলে আগামী ২৪ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এই পর্যায়ে হয় একটি বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে অথবা কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করা হতে পারে।

অন্যদিকে, ইজরায়েলি বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানও পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এমতাবস্থায় আমেরিকার দেওয়া বিবৃতি অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, আলোচনা না হলে ইরানে প্রচুর বোমা ফাটাবে আমেরিকা।

বৈঠকে বসতে রাজি নয় ইরান

রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান প্রস্তাবিত চুক্তি না মানলে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, “আমেরিকা ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও সেতু ধ্বংস করে দেবে।” আর এরপরেই কার্যত বেঁকে বসেছে ইরান। ওয়াশিংটনের গরম গরম কথা যে কোনও ভাবেই তেহরান মানবে না, তা স্পষ্ট হয়ে উঠেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement