Advertisement

Muhammad Yunus: নিউ ইয়র্ক বিমানবন্দরে নামতেই ইউনুসকে ঘিরে স্লোগান, নেপথ্যে কারা?

Muhammad Yunus: মহম্মদ ইউনুসকে আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন।

ইউনুসকে ঘিরে স্লোগানের অভিযোগ।ইউনুসকে ঘিরে স্লোগানের অভিযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 8:53 PM IST
  • মহম্মদ ইউনুসকে আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ। 
  • নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
  • তাতে দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন।

Muhammad Yunus: মহম্মদ ইউনুসকে আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। অভিযোগ, তাঁরা আওয়ামি লিগের সমর্থক। বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই ঘটনার পরেই কড়া বার্তা দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন জাহেদ। বলেন, এই ঘটনা বিনা প্রতিবাদে মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, বিদেশে বসেও আওয়ামি লিগের সদস্যেরা এমন আচরণ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটিকে 'আওয়ামি লিগের সন্ত্রাস' বলেও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রী ও সমাজকর্মী আজমেরি হক বাঁধনকে ইতালিতে হেনস্থার অভিযোগের প্রসঙ্গও তোলেন জাহেদ।

বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল?
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউনুস যখন বিমানবন্দরের ভিতর দিয়ে বেরোচ্ছিলেন, তখন কয়েক জন তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। তাঁকে 'সন্ত্রাসবাদী' এবং 'খুনি'ও বলা হয় বলে অভিযোগ। বাংলাদেশের পুলিশকর্মীদের মৃত্যুর জন্যও তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হয়। পরিস্থিতি দেখে ইউনুসের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও সহকারীরা দ্রুত হুইলচেয়ার ঘুরিয়ে তাঁকে সরিয়ে নিয়ে যান। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ আধিকারিক লামিয়া মোরশেদ।

হামের প্রকোপ নিয়েও বিতর্কে ইউনুস
ইউনুসের আমেরিকা সফর ঘিরেও উঠছে প্রশ্ন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্যের জটিলতার কারণে বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলনে যোগ দিতে পারেননি ইউনুস। তার প্রায় এক মাস পর ব্যক্তিগত সফরে আমেরিকায় গিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে হামের প্রকোপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই রোগে ১,১৭০ শিশুর মৃত্যু হয়েছিল। টিকা কেনার প্রক্রিয়ায় দেরি নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন ওঠে। ইউনিসেফের দাবি, সম্ভাব্য সংক্রমণ পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রায় ১০ বার সতর্ক করা হয়েছিল। সমালোচকদের একাংশের দাবি, এ সংক্রান্ত প্রশ্নের অস্বস্তি এড়াতেই সম্ভবত হু-এর সম্মেলনে যাননি ইউনুস। তবে এ বিষয়ে ইউনুসের তরফে কোনও বিবৃতি মেলেনি। স্বাস্থ্যের অবনতি দেখিয়েই গত মাসে বার্লিনের সম্মেলন যাননি তিনি।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement