Advertisement

Nepal Flash Flood: নেপালের এই হড়পা বান কি 'মেড ইন চায়না'?

নেপালে বিধ্বংসী বন্যার পর চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একদল নেপালি সাংবাদিকের অভিযোগ, চিন বন্যার ঝুঁকি সম্পর্কে নেপালকে সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয়েছে। নেপালে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ঝাংমাওমিং এই অভিযোগের জবাব দিয়েছেন।

Aajtak Bangla
  • নেপাল ,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 11:20 AM IST
  • নেপালে বিধ্বংসী বন্যা 'মেড ইন চায়না'?
  • চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে
  • জবাব দিল বেজিং

তিব্বত সীমান্তের কাছে নেপালে বিধ্বংসী বন্যার পর চিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একদল নেপালি সাংবাদিকের অভিযোগ, চিন বন্যার ঝুঁকি সম্পর্কে নেপালকে সময়মতো তথ্য দিতে ব্যর্থ হয়েছে। নেপালে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ঝাংমাওমিং এই অভিযোগের জবাব দিয়েছেন। 

চিনা রাষ্ট্রদূত ঝাংমাওমিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জিরং-রাসুয়াগাধি সীমান্ত এলাকার প্রাকৃতিক দুর্যোগে শোকপ্রকাশ করে বলেছেন, 'এই দুর্যোগে চিন এবং নেপাল, উভয়েরই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।' তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই কঠিন সময়ে চিন নেপালের পাশে দৃঢ় ভাবে রয়েছে। ঝাংমাওমিংয়ের দাবি, 'চিনে ক্ষয়ক্ষতি হলেও বেজিং দ্রুত নেপালের জন্য জরুরি ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। চিন নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে। এই কঠিন সময়ে কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে স্বাভাবিক অবস্থা ফেরাতে দউ দেশ একসঙ্গে কাজ করবে।'

যদিও চিনা রাষ্ট্রদূত নেপালি সাংবাদিকদের অভিযোগের সরাসরি জবাব দেননি। তবে তাঁর বিবৃতিতে প্রধানত চিনের দেওয়া ত্রাণ ও অর্থনৈতিক সহায়তার উপরই আলোকপাত করা হয়েছে। 

গিরং-রাসুয়াগাধি অঞ্চলটি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। বন্যার পর তথ্য আদান-প্রদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশ্নগুলি এই প্রাকৃতিক দুর্যোগকে কূটনৈতিক বিতর্কের সঙ্গে আরও জড়িয়ে দিয়েছে। বর্তমানে উভয় দেশেই ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। 

নেপাল ও চিনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৩-তে দাঁড়িয়েছে। নেপালি আধিকারিকদের মতে, নেপালে এখনও পর্যন্ত ১৫৭ জন মারা গিয়েছেন এবং ৪০৩ জন নিখোঁজ। চিনের পরিস্থিতিও ভয়াবহ। সেখানে ২৬৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। হিমালয় সীমান্তবর্তী এই বিধ্বংসী বন্যা উভয় দেশেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

নেপাল প্রশাসন জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ৩০০ ভারতীয় রয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement