Advertisement

Nepal Floods: ভেসে আসা লাশের কানের দুল চুরি করছে, নেপালের নির্মম VIDEO VIRAL

ভিডিওটি ৪১ সেকেন্ডের। সেখানে দু’জন ব্যক্তিকে বন্যায় মৃত এক মহিলার দেহ টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এরপর ওই মহিলার কান থেকে কানের দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নেপালে বন্যানেপালে বন্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 8:41 AM IST
  • ভিডিওটি ৪১ সেকেন্ডের
  • সেখানে দু’জন ব্যক্তিকে বন্যায় মৃত এক মহিলার দেহ টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে
  • এরপর ওই মহিলার কান থেকে কানের দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায় তাদের

ভয়াবহ হড়পা বানে ভেসে গিয়েছে নেপাল। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন বেদনাদায়ক পরিস্থিতিতে মৃতদেহ থেকে কানের দুল চুরির একটি শিউরে ওঠার মতো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করেন bangla.aajtak.in)। ইতিমধ্যেই ভিডিওটি ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। তাই দ্রুত পদক্ষেপ করেছে নেপাল পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে এর সঙ্গে জড়িতদের।

ভিডিওটি ৪১ সেকেন্ডের। সেখানে দু’জন ব্যক্তিকে বন্যায় মৃত এক মহিলার দেহ টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে।  এরপর ওই মহিলার কান থেকে কানের দুল খুলে নিয়ে পাশে সরিয়ে রাখতে দেখা যায় তাদের।

ঘটনাস্থলে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করছিল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। তারপর সক্রিয় হয়ে ওঠে সেই দেশের পুলিশ।

নেপাল পুলিশ এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, মৃতদেহ থেকে কানের দুল চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ভিডিওটির একটি অংশও শেয়ার করেছে।

প্রসঙ্গত, বর্তমানে পুরো বিপর্যস্ত অবস্থায় রয়েছে নেপাল। গত কয়েক বছরের মধ্যে নেপালের অন্যতম ভয়াবহ এই বন্যায় নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা ২ হাজারের কাছাকাছি।

এই বিপর্যয়ের পর ওই দেশে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাঁদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন। এখনও ২৯০ জন ভারতীয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। 

হড়পা বানে ধ্বংস হয়েছে রাস্তা। ভেসে গিয়েছে ব্রিজ। বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসস্তূপের কারণে বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।

এর পাশাপাশি নতুন করে তৈরি হওয়া একটি বেরিয়ার লেকও তৈরি হয়েছে। এই হ্রদের উপরও কড়া নজর রাখছে প্রশাসন। এই লেকটি ইতিমধ্যেই জলে ভরে গিয়েছে। আর সেটি ভেঙে গেলেই বড় বিপর্যয় নেমে আসতে পারে। আবার যেতে পারে মানুষের প্রাণ। 

Advertisement

এমন পরিস্থিতিতে আবার নেপালে ভয়াবহ চিত্র সামনে এল। সেখানে দেখা গেল মৃতদেহ থেকে কানের দুল খুলে নেওয়া হচ্ছে। যদিও তারপর দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

 

Read more!
Advertisement
Advertisement