Advertisement

Balen Shah: চিন বাদ, বালেন শাহের প্রথম বিদেশ সফর হতে চলেছে ভারত, দিল্লির 'দোস্তিতে' মুগ্ধ কাঠমান্ডু

বস্তুত, নেপালের প্রধানমন্ত্রীরা সাধারাণত পদে বসার পরে প্রথম বিদেশ সফর ভারতেই করেন। অতীতেও তা দেখা গিয়েছে। তবে একমাত্র পুষ্পকমল প্রচণ্ড ২০০৮ সালে প্রথম বিদেশ সফর হিসেবে চিনকে বেছেছিলেন। ২০১১ সালে ঝলনাথ খানাল রাষ্ট্রসঙ্ঘের একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে তুরস্ক সফর করেন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীনেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কাঠমান্ডু,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 5:09 PM IST
  • কেপি ওলি ভারতকে এড়িয়ে প্রথমেই চিনে গিয়েছিলেন
  • বন্যা বিধ্বস্ত নেপালকে ভারতের সাহায্যে অবিভূত কাঠমান্ডু 
  • বালেন শাহের ভারত সফরের অ্যাজেন্ডা কী?

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ চলতি বছরের নভেম্বরেই ভারত সফরের তোড়জোড় করছেন। তাত্‍পর্যপূর্ণ ভাবে চিনকে না বেছে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতকেই বাছলেন বালেন শাহ। চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হতে চলেছে। এর আগে সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন। কিন্তু তা দ্বিপাক্ষিক সফর ছিল না। তবে রাষ্ট্রসঙ্ঘে ভাষণে ভারত, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির ভেঙে পড়া ব্যবস্থার বিপদ ও হুমকির কথা তুলে ধরেন।

কেপি ওলি ভারতকে এড়িয়ে প্রথমেই চিনে গিয়েছিলেন

বস্তুত, নেপালের প্রধানমন্ত্রীরা সাধারাণত পদে বসার পরে প্রথম বিদেশ সফর ভারতেই করেন। অতীতেও তা দেখা গিয়েছে। তবে একমাত্র পুষ্পকমল প্রচণ্ড ২০০৮ সালে প্রথম বিদেশ সফর হিসেবে চিনকে বেছেছিলেন। ২০১১ সালে ঝলনাথ খানাল রাষ্ট্রসঙ্ঘের একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে তুরস্ক সফর করেন।  ২০২১ সালে শের বাহাদুর দেউবা COP26 সম্মেলনে যোগ দিতে ব্রিটেন গিয়েছিলেন। ক্ষমতায় ফেরার পর ২০২৪ সালের ডিসেম্বরে কে পি শর্মা ওলি প্রথম বিদেশ সফরের জন্য চিনকে বেছে নিয়ে ভারতকে অগ্রাধিকার দেওয়ার দীর্ঘদিনের রীতি থেকে সরে আসেন। এর আগে প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম বিদেশ সফরে তিনি ভারতেই গিয়েছিলেন। তবে ২০২১ সালে ওলির দাবি ছিল, সরকারি সফরের জন্য ভারত তাঁকে আমন্ত্রণ জানায়নি।

বন্যা বিধ্বস্ত নেপালকে ভারতের সাহায্যে অবিভূত কাঠমান্ডু 

গত অগাস্টে নেপালে হড়পা বান ও বন্যায় ধ্বংসলীলায় বালেন শাহ সরাসরি চিনের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভারতের প্রকল্পগুলিকেও দায়ী করেছিলেন। কিন্তু ওই বন্যায় ব্যাপক ভাবে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। প্রচুর ত্রাণ দিয়েছে, আর্থিক সহায়তা করেছে। তবে বালেন শাহের এই ভারত সফরের খবর নেপালের সংবাদপত্র কাঠমাণ্ডু পোস্টে প্রকাশিত হয়েছে। দিল্লি বা কাঠমাণ্ডু, কোনও পক্ষই এই বিষয়ে অফিসিয়ালি কোনও তারিখ ঘোষণা করেনি।

Advertisement

বালেন শাহের ভারত সফরের অ্যাজেন্ডা কী?

কাঠমান্ডু পোস্টের ১৫ অক্টোবরের প্রতিবেদ অনুযায়ী, ভারত ও নেপাল, দুই দেশেরই যৌথ প্রকল্পের তালিকা আদানপ্রদান প্রক্রিয়া চলছে, বালেন শাহ সেগুলির উদ্বোধন করবেন অথবা তাঁর সফরের সময় সেই সব প্রকল্প লঞ্চ করা হবে। বালেন শাহ সঙ্গে আসবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বালেন শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে।  সম্ভাব্য উদ্বোধনের তালিকায় রয়েছে কাঠমান্ডুর দক্ষিণ-পূর্বে পানৌতিতে ভারতীয় অর্থসাহায্যে নির্মিত নেপাল পুলিশ অ্যাকাডেমি। এ ছাড়াও উত্তরপ্রদেশের সুনৌলি সীমান্ত সংলগ্ন ভৈরহাওয়ায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিম নেপালের দারচুলা জেলায় ও মহাকালী নদীর উপর নির্মিত সেতুগুলির উদ্বোধন হতে পারে।

ভারত-নেপাল সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে চলেছে জলবিদ্যুৎ। রাষ্ট্রায়ত্ত সংস্থা NHPC-র সঙ্গে যুক্ত ৭৫০ মেগাওয়াটের ওয়েস্ট সেটি, ৪৮০ মেগাওয়াটের ফুকোট কর্নালি এবং ৪৫০ মেগাওয়াটের সেটি রিভার-৬ প্রকল্প নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হতে পারে।

নেপালের পুনর্গঠনের জন্য ভারতের কাছে ঋণ চায় কাঠমান্ডু 

গত ২৬ অগাস্ট নেপালে যে হড়পা ও বন্যা হয়েছিল, তারপরে ভারত যেভাবে ওই দেশটির পাশে দাঁড়িয়েছে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে। ভারত ১৩০ টন ত্রাণ সামগ্রী ও ৫৪ জন ফরেনসিক বিশেষজ্ঞকে পাঠিয়েছিল। এরপর সর্ব সমক্ষে ভারতকে ধন্যবাদ জানিয়েছিলেন বালেন শাহ। এবারে নেপালের বিধ্বস্ত অংশকে পুনরায় গড়ে তুলতে ভারতের কাছে ঋণ চায় কাঠমান্ডু। 

Read more!
Advertisement
Advertisement