Advertisement

নেপালে প্রতি লিটার পেট্রোলের দাম ছাড়াল ২১৬ টাকা, বাড়ছে সঙ্কট

নতুন দামে নেপালে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ২১৬.৫০ টাকা এবং ডিজেলের দাম ২০৪.৫০ টাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছে সংস্থা।

ফাইল ছবি (PTI) ফাইল ছবি (PTI)
Aajtak Bangla
  • কাঠমাণ্ডু ,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • নেপালে ফের জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি
  • আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ল সরাসরি বাজারে

নেপালে ফের জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ল সরাসরি বাজারে। নেপাল অয়েল কর্পোরেশন শুক্রবার রাত থেকেই নতুন দাম কার্যকর করেছে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৭ টাকা এবং ডিজেলের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দামে নেপালে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ২১৬.৫০ টাকা এবং ডিজেলের দাম ২০৪.৫০ টাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছে সংস্থা।

নেপাল অয়েল কর্পোরেশন জানিয়েছে, গত এক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির ফলে তাদের প্রায় ১০ আরব ২১ কোটি ৯১ লক্ষ টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ভোক্তাদের স্বার্থে মূল্য স্থিতিকরণ তহবিল ব্যবহার করে কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবুও নতুন দাম কার্যকর হওয়ার পরেও প্রায় ৭ আরব ৮১ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

এদিকে, নেপালের নতুন সরকার কাস্টম শুল্কে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করলেও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যায়নি। ফলে জ্বালানির দামে এই বৃদ্ধি অব্যাহত থাকছে।

অন্যদিকে, নেপালের সঙ্গে সীমান্তবর্তী রাক্সৌল শহরে জ্বালানির দামের সঙ্গে বড়সড় পার্থক্য তৈরি হয়েছে। বর্তমানে রক্সৌলে ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.২৪ টাকা এবং পেট্রোলের দাম ১০৬.৯৭ টাকা। তুলনায় নেপালে ডিজেল প্রায় ৩৪.৫৭ টাকা এবং পেট্রোল প্রায় ২৮.৩৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এই মূল্যবৈষম্যের ফলে সীমান্ত এলাকায় জ্বালানি কেনাবেচায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই কম দামে জ্বালানি কিনতে ভারতীয় সীমান্তের দিকে ঝুঁকতে পারেন, যা ভবিষ্যতে অর্থনৈতিক ও বাণিজ্যিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement