Advertisement

US Strikes Iran: ইরানকে কি এবার ধ্বংস করে দিচ্ছে আমেরিকা? চাবাহার বন্দরে ভয়াবহ হামলা

ফের ইরানে হামলা চালাল আমেরিকা। এবার চাবাহার বন্দরে। যার ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে।

আমেরিকায় হামলা চালাল ইরানআমেরিকায় হামলা চালাল ইরান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 11:37 AM IST
  • ফের ইরানে হামলা চালাল আমেরিকা
  • এবার চাবাহার বন্দরে
  • যার ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে

যুদ্ধবিরতি 'শেষ'। এমনটাই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ইরানে জোরদার হামলা শুরু করে দিয়েছে আমেরিকা। আর বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পূর্বের বন্দরনগরী চাবাহারে একাধিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী বলে খবর মিলছে।

চাবাহারের বিভিন্ন এলাকা থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আর এই স্ট্রাইকের সত্যতা শিকার করে নিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, আমেরিকার হামলার পর ওই শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও এরপর চুপ করে বসে থাকেনি ইরান। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যায় বলে জানা গিয়েছে। 

মাথায় রাখতে হবে, যুদ্ধবিরতি ঘোষণার পর এতদিন চাবাহারে হামলা চালান হয়নি। এবার সেই ট্রেন্ড ভেঙে গেল। এই বন্দরেই হামলা চালাল আমেরিকা।

মার্কিন সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি দিচ্ছিল ইরান। আর যেই সব জায়গা থেকে এই কাজটা করা হচ্ছিল, সেই সব সামুদ্রিক পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানে ইরানের প্রায় ৯০টি টার্গেটে হামলা চালানো হয়েছে।

এক্স (আগের টুইটার)-এ সেন্টকম লিখেছে, 'হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতার ক্ষেত্রে ইরানের হুমকি কমাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড নয়া হামলা শুরু করেছে।'

তারা আরও দাবি করছে, এই অঞ্চল থেকে যাওয়া বাণিজ্যিক জাহাজের উপর অযৌক্তিক হামলা চালানোর জন্যও ইরানকে এমন পরিস্থিতির সামনসামনি হতে হয়েছে।

যতদূর খবর, আমেরিকার হামলার ক্ষেত্রে বন্দর এলাকার জেটি, সামুদ্রিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ টাওয়ার এবং কাছাকাছি সামরিক ঘাঁটিগুলি টার্গেট ছিল। তবে অসামরিক বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো এড়িয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মাথায় রাখতে হবে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তিনটি পণ্যবাহী জাহাজে হামলা হয়। ওয়াশিংটনের অভিযোগ, ওই হামলার পিছনে ছিল ইরান। এরপরই ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেহরান যদি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো বন্ধ না করে, তাহলে মার্কিন হামলা আরও অনেক ভয়াবহ হবে।

Advertisement

এর জবাবে টানা দ্বিতীয় দিনের মতো কুয়েত ও বাহরিনে হামলা চালায় ইরান। এই দুই দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। নতুন করে হামলা চালাচ্ছে আমেরিকা। 

 

Read more!
Advertisement
Advertisement