Advertisement

মধ্যপ্রাচ্য অশান্ত হতেই হু হু করে বাড়ছে তেলের দাম, প্রভাব ভারতের উপরেও?

মধ্যপ্রাচ্য অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে রবিবার হু হু করে বাড়তে শুরু করল তেলের দাম। ইরানের উপর মার্কিন ও ইজরায়েলি আক্রমণ হতেই পাল্টা জবাব দিয়েছে তেহরানও।

মধ্যপ্রাচ্য অশান্ত হতেই হু হু করে বাড়ল তেলের দামমধ্যপ্রাচ্য অশান্ত হতেই হু হু করে বাড়ল তেলের দাম
Aajtak Bangla
  • তেহরান,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 7:17 AM IST
  • মধ্যপ্রাচ্য অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে রবিবার হু হু করে বাড়তে শুরু করল তেলের দাম।
  • ইরানের উপর মার্কিন ও ইজরায়েলি আক্রমণ হতেই পাল্টা জবাব দিয়েছে তেহরানও।
  • আমেরিকাকে কোনও মতেই ছাড়া হবে না বলে হুঙ্কার দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্য অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে রবিবার হু হু করে বাড়তে শুরু করল তেলের দাম। ইরানের উপর মার্কিন ও ইজরায়েলি আক্রমণ হতেই পাল্টা জবাব দিয়েছে তেহরানও। আমেরিকাকে কোনও মতেই ছাড়া হবে না বলে হুঙ্কার দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধু দেশগুলিকে আক্রমণ করছে ইরান। ইতিমধ্যেই আমেরিকার বড়সড় ক্ষতি হয়েছে বলে দাবি তেহরানের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আমেরিকা। কিন্তু তাতে তেলের বাজারে দাম কমেনি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধের ফলে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে তেল সরবরাহ ধীরে ধীরে কম হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। পারস্য উপসাগরের সংকীর্ণ মুখ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী দুটি জাহাজের উপর হামলা সহ সমগ্র অঞ্চল জুড়ে আক্রমণ হলে বিশ্ব বাজারে চড়চড় করে বাড়তে শুরু করবে তেলের দাম।

রবিবার রাতে আন্তর্জাতিক বাজারে WTI ক্রুড অয়েলের দাম উঠে গিয়েছে ব্যারেল প্রতি প্রায় ৭২ মার্কিন ডলারে। যা কিনা শুক্রবারের ছিল প্রায় ৬৭ মার্কিন ডলারের আশেপাশে। অর্থাৎ যুদ্ধ লাগতেই কার্যত ৮ শতাংশ বেড়েছে দাম।

রাইস্ট্যাড এনার্জির জানাচ্ছে, প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যা বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ। উত্তরে ইরানের সীমান্তবর্তী এই প্রণালী দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলি সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, আরব আমিরশাহী এবং ইরান থেকে তেল এবং গ্যাস বহন করে। কিন্তু বর্তমানে এই প্রণালী ঘিরেই আশঙ্কা রয়েছে। ফলে বন্ধের মুখে বিশ্বের তেলের জোগান।

যদিও তেলের দাম কমাতে পদক্ষেপ নিয়েছে OPEC। এই সংগঠনের আটটি দেশ রবিবার জানিয়েছে, তারা অপরিশোধিত তেলের উৎপাদন বাড়াবে। যুদ্ধ শুরুর আগে রবিবারের এক বৈঠকে সংগঠনটি জানিয়েছে , এপ্রিল মাসে তারা প্রতিদিন ২০৬,০০০ ব্যারেল উৎপাদন বৃদ্ধি করবে, যা আগের চেয়ে অনেক বেশি। উল্লেখ্য OPEC ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান।

Advertisement

ভারতের উপর প্রভাব পড়তে পারে?

সোমবার ভারতে পেট্রল বা ডিজেলের দামে কোনও পরিবর্তন আসেনি। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন শহরে দাম রয়েছে স্থির। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি অপরিশোধিত তেলের দাম অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে ভারতেও জ্বালানির দাম বাড়তে পারে। কারণ তেল-এর বিষয়ে ভারত পুরোপুরি আমদানি নির্ভর। ফলে বৈশ্বিক বাজারে দাম বাড়লে প্রভাব পড়তে পারে ভারতের উপরেও।

 

Read more!
Advertisement
Advertisement