Advertisement

এবার ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি পাকিস্তানের, কেন?

এবার ইজরায়েলকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তান। কিন্তু কেন এই হুমকি? এই দুই শক্তিধর দেশ কি এবার যুদ্ধের দিকে যাচ্ছে? জেনে নিন।

ইজরায়েলকে উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানেরইজরায়েলকে উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • এবার ইজরায়েলকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তান
  • কিন্তু কেন এই হুমকি?
  • এই দুই শক্তিধর দেশ কি এবার যুদ্ধের দিকে যাচ্ছে?

ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পুরো প্রতিনিধিদলকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান শান্তি আলোচনার সময় হত্যার পরিকল্পনা করেছিল। আর তার প্রত্যুত্তরে ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইসলামাবাদ। এমনই দাবি করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিক ও জিওস্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ পেপে এসকোবার। যদিও এই চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তানি সাংবাদিক।

আসলে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে পাকিস্তান। প্রাথমিক চুক্তিটির নাম দেওয়া হয়েছে 'ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং'। এই মৌ নিয়ে পরবর্তী আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আর সেই সময় মোসাদ আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্রের করেছিল বলে  দাবি করেছেন ব্রাজিলিয়ান  সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। মারিও নওফালের একটি পডকাস্টে এই বিষয়টা উঠে আসে। 

এসকোবার দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 'অতি বিশ্বাসযোগ্য তথ্য' ইন্টারসেপ্ট করেছে। যেখানে বলা হয়েছে মোসাদ নাকি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে আসিম মুনির এবং পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে সুইজারল্যান্ডে উচ্চপর্যায়ের আলোচনার সময় হত্যার প্রস্তুতি নিয়েছিল। যদিও তারা সেই কাজটি করে উঠতে পারেনি।

মাথায় রাখতে হবে, ইজরায়েলি নেতারা ইরান-আমরিকার শান্তি চুক্তির সমালোচনা করেছেন। এমনকী ইজরায়েল লেবাননে সামরিক অভিযানও এই চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইজরায়েল বলেছে, হিজবুল্লাহ এখনও তাদের জন্য বিপদ। তাই তারা লেবানন অভিযান বন্ধ করবে না।

এসকোবার বলেন, 'পাকিস্তানি সামরিক বাহিনী অতি বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছিল যে নেতানিয়াহুর নির্দেশে মোসাদ আসিম মুনির এবং সম্ভবত পুরো প্রতিনিধিদলকে হত্যা করার পরিকল্পনা করছে।' এরপরই পাকিস্তান বার্তা পাঠায় বলে জানান তিনি। 

ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি

পেপে এসকোবার আরও দাবি করেন, এই অভিযোগ জানার পর পাকিস্তান কূটনৈতিকদের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। 'পাকিস্তানে পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরাসরি বার্তা পৌঁছে গিয়েছিল। আমি মনে করি ওমানের মাধ্যমে ইজরায়েলে পৌঁছেছিল বার্তা। যেখানে বলা হয়েছিল, আপনারা আমাদের প্রতিনিধিদলকে স্পর্শ করলে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে ফেলব।’ 

Advertisement

মাথায় রাখতে হবে, পাকিস্তান পারমাণু অস্ত্রধারী একমাত্র মুসলিম দেশ। ও দিকে ইজরায়েলও পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃত। তাই দুই দেশের মধ্যে অস্থিরতা বাড়লে পরিস্থিতি বিগড়ে যেতে সময় লাগবে না।

 

Read more!
Advertisement
Advertisement